Friday, September 11Welcome khabarica24 Online

প্রথম পাতা

সাভারে তিনটি বাসে আগুন

প্রথম পাতা, সারা-দেশ
মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সাভারে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দিয়েছে দুর্ব‍ৃত্তরা। বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার পুলিশ বলছে ভোর রাতে এন আর সিনজি ফিলিং স্টেশনে ওই তিনটি বাসে আগুন দেয় দুর্বৃওরা। এসময় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি বাস আগুনে পুড়ে যায়। তবে বাসগুলোতে যাত্রী না থাকায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কারা যাত্রীবাহী বাস দুটিতে আগুন দিয়েছে ...
হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ
জামায়াতের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। হরতাল ডেকেই মাঠেই নেই জামায়াত কর্মীরা। এ যেন অন্য দিনের মতোই। কোন রকম উত্তাপ ছাড়ায় কাটছে হরতাল। ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে  চলছে এই হরতাল। গণপরিবহন চলাচল সকাল থেকেই নগরীতে স্বাভাবিক রয়েছে । নগরী কিংবা জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে এমনকি নগরীরর কোথাও  মিছিলের খবর পাওয়া যায়নি । তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, হরতালে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান নিউ মার্কেট,আগ্রাবাদ, অলংকার, জিইসি, ২ নম্বও গেইট, বহদ্দার হাট,মুরাদপুর, অক্সিজেন,চকবাজার,ওয়াসা,টাইগার পাস এলাকায় অন্যান্য দিনের মতই যানজট...

ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা

প্রথম পাতা, সারা-দেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চ ট্টগ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু সন্তানের সামনেই তার মাকে হাত-পা বেঁধে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাকে বাঁচানোর আকুতি জানানোর কারণে সাঈদ নামে এই শিশুকেও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। শনিবার (৫ মার্চ) মধ্যরাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে প্রবাসী নুুরুল আলমের বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত পারভীন আক্তার প্রবাসী নূরুল আলমের স্ত্রী। তার সন্তান নূর মোহাম্মদ সাঈদ আহত হন। দুর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা ও মোবাইল সেট নিয়ে গেছে। এ ঘটনায় পারভীন আক্তারের ভাসুরের ছেলে আবদুল্লাহ আল মামুনসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি স্রেফ ডাকাতির ঘটনা নয় বলে সন্দেহ করছে পুলিশ। জায়গা-সম্পত্তির বিরোধেই ডাকাতির আড়ালে প্রবাসী নূরুল আলমের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তারা। তবে পুরো বিষয়টি তদন্তে...

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: পাইলট নিহত

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত। তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানটির পাইলটের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো ২জন নিখোঁজ রয়েছেন। ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার ...

মাটি কেটে ছেলেকে ডাক্তার বানাচ্ছেন মহান মা

প্রথম পাতা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশের আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে সংগ্রামী, সাহসী ও সফল নারীরা। তাদের মধ্যে এক সংগ্রামী নারী মর্জিনা বেগম। এই মা রাস্তায় মাটি কাটার কাজ করে তার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন। ১৭ বছর আগে দুই শিশু সন্তান রেখে মর্জিনা বেগমের স্বামী মারা যান। এরপর থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। সংসারের হাল ধরতে কখনো অন্যের বাড়িতে, কখনো আবার কাজ করেছেন ফসলের মাঠে। এখনও মর্জিনা বেগম কেয়ার বাংলাদেশের হয়ে ইউনিয়ন পরিষদের একজন তালিকাভুক্ত মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। কিন্তু এই সংগ্রামী নারী তার ছেলেকে বানাচ্ছেন এমবিবিএস ডাক্তার। ছেলে রিপন বিশ্বাস ঢাকার একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। মেয়ে সুরমা আক্তার এইচএসসি পরীক্ষার্থী। তাকেও আইনজীবী বানাতে চান মর্জিনা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বাউলিকান্দা গ্রামে মর্জিনা বেগমের বাড়ি। স্বামীর নাম লালন বিশ্বাস। কাঠমিস...

ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ

জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
লাখো- কোটি টাইগার ভক্তের আজ একটাই চাওয়া এশিয়া কাপের ট্রপিটা যেন দেশেই থেকে যায়। অন্যদিকে নিজেদের প্রমাণে মরিয়া ভারত। তাদের লক্ষ্য যে কোন মূল্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ স্থাপন। তবে খেলা শুরু হতে কয়েক ঘন্টা দেরি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা। দলের প্রতি শুভকামনা জানাতে ‘প্রোফাইল পিকচার’পরিবর্তন করছেন সবাই।   ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ ফেসবুকে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ বাংলাদেশের ফেসবুক ইতিহাসে মাত্র ২ ঘন্টায় এত প্রফাইল পিকচার কখনও পরিবর্তন হয়নি ৷ কে কে প্র-পিক পরিবর্তন করেছেন সারা দিন! প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস ব্যানার’ জুড়ে দিচ্ছে সকল শ্রেনীর ক্রিকেটপেমী মানুষরা। এ যেন যুদ্ধ শুরুর আগে হাজারো দেশপ্রেমী যোদ্ধার প্রস্তুতি। এক কথায় আজকের ফেসবুকটা বাংলাদেশময় হয়ে গেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ...

মীরসরাইয়ে পাকা পেঁপের ভিতরে মানুষের হাত!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক : আশ্চর্য হলেও সত্যি মীরসরাইয়ের জোরারগঞ্জে পেঁপের ভিতরে কব্জিসহ হাতের পাঁচ আঙ্গুল দেখা গেছে। মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় গ্রামের মকবুল মেম্বার বাড়িতে এ আশ্চর্য ঘটনা ঘটে। বাড়ির কর্তা মো: মোস্তফা ভূঁঞা জানান, মেয়ের শ্বশুর বাড়ী করেরহাটের পশ্চিমজোয়ার গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে আসে। পাকা পেঁপে কাঁটতে গিয়ে হলুদের মাঝে সাদা কব্জিসহ পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপের এই অলৌকিক দৃশ্য দেখা যায়। এ দৃশ্য দেখার জন্য শত শত নরনারী ভিড় জমায়।...

মীরসরাইয়ে স্বাধীনতা মেলায় সন্ত্রাসীদের হামলা, প্রবাসীসহ আহত এক শিশু

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মীরসরাই স্টেডিয়ামে শুরু হওয়া স্বাধীনতা মেলার চতুর্থ দিনেই শুরু হয়েছে অরাজকতা। মেলার দর্শনার্থীদের ওপর চলে হামলা ও দোকানপাটে চলে ভাংচুর লুটতরাজ। এতে গতকাল রাত ১০টায় মাঈনুল ইসলাম রুবেল নামে এক সৌদি প্রবাসীসহ দেলোয়ার হোসেন নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। এছাড়া মেলায় আগত নারী-শিশু দর্শনার্থীরা আতঙ্কে দিকবিধিক ছোঁটাছুটি করতে থাকে। পরে প্রায় এক ঘন্টা ধরে চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। হামলার সময় সন্ত্রাসীরা প্রবাসী রুবেলের কাছে থাকা ইউএস ডলার, নগদ টাকা, সৌদি রিয়াল ও স্বর্ণের চেইন লুটে নেওয়া হয়। আহতদের মধ্যে শিশু দেলোয়ার মাস্তান নগর হাসপাতাল ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থানাস্তর করা হয়েছে। জানা গেছে আহদের ঘটনার পরপর মীরসরাই সদরের একটি হাসপাতালে ভর্তি করানো হলে সন্ত্রাসীরা দলবল নিয়ে ওই হাসপাত...