Saturday, September 12Welcome khabarica24 Online

প্রথম পাতা

‘লাশটা জঙ্গলে পড়ে ছিল, মাথাটা ছিল থেঁতলানো’

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
‘তনু বাসায় ফেরেনি শুনে টর্চলাইট নিয়ে মেয়ের খোঁজে বের হই। তখন রাত সোয়া ১০টার বেশি। বাসার কাছেই একটি কালভার্ট আছে। কালভার্টের পাশে দেখি তনুর একটি জুতা পড়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠি। তারপর আমার ছোট ছেলে আনোয়ার হোসেন রুবেলও বাসা থেকে বেরিয়ে আসে। কিছু দূরে ওর মোবাইল ফোনটা পড়ে থাকতে দেখি। একটু উঁচু জায়গায় জঙ্গলের মধ্যে তনুকে পেলাম। মাথার নিচটা থেঁতলে আছে। ওর মুখে রক্ত আর আঁচড়ের দাগ।’ সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে তার মেয়ের লাশ খুঁজে পাওয়ার কথা জানাতে গিয়ে হাহাকার করে ওঠেন এভাবেই। গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে।পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মৃতদেহ খুঁজে পান তার ...

সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই তথ্য জানান। শাহজাহান খান বলেন, শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ও পরে কয়লাবাহী জাহাজ দুর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকি দেখা দিয়েছে। তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে। বুধবারই সেগুলো শ্যালা নদী দিয়ে পার করিয়ে দেয়া হবে। এরপর আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না। এটি আমরা সিদ্ধান্ত দিয়েছি। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ‘ডলফিনের অভয়াশ্রমে’ শ্যালা নদীতে গত ১৯ মার্চ শনিবার সন্ধ্যায় ১২শ’ ৩৫ মেট্রিক টন কয়লাবোঝাই লাইটারেজ জাহাজডুবির ঘটনায় বন বিভাগেড়র পক্ষ থেকে জাহাজটির মালিকসহ ৬ জনকে আসামি করে ৫ কোটি টাকার  ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল। রবিবার মধ্যরাতে পূর্ব সুন্দরবনে...

”দেশব্যাপী ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা”- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
দেশব্যাপী অনুষ্ঠিত প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক। ভোটকেন্দ্রগুলো জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। এর আগে জিয়া পরিষদের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি বলেন ‘প্রহসনের নির্বাচন’ করতে সরকার দেশে নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে । ফখরুল বলেন, সরকার দেশে প্রহসনের নির্বা...

প্রথম বারের মতো বাংলাদেশে ফেসবুক ব্যবহারের নিয়ম-কানুন ঘোষণা করল সরকার

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: দেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম-কানুন ঘোষণা করলো সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৬’ জারি করা হয়। ৬ পৃষ্ঠার নির্দেশিকায় ফেসবুক ছাড়া আরও ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে। একই সাথে বছর শেষে মূল্যায়নের ভিত্তিতে কার্যকর ব্যবহারকারীকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার বা স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। সরকারিভাবে প্রকাশ করা এসব গাইডলাইন শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কনটেন্ট প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এতে। এ...

ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানীর পল্টন থানার নাশকতা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম। অভিযোগপত্রের অন্যতম আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন...

রুমায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা

প্রথম পাতা, সারা-দেশ
বান্দরবান প্রতিবেদক: বান্দরবানের রুমায় ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী শান্তি ত্রিপুরাকে (৩৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার গ্যালাইঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রুমা উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নের রামদুপাড়া নিজবাড়ি থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা গ্যালাইঙ্গা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রামদুপাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ওসি আরো জানান, নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে জেএসএসের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ...

চট্টগ্রামে স্বাধীনতা স্মারক পাচ্ছেন ৬ জন

প্রথম পাতা, সারা-দেশ
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বিরল অবদানের জন্য মহান স্বাধীনতা দিবসে ছয় বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা স্মারক দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (২০ মার্চ) বিকেলে সিটি মেয়রের দপ্তরে চসিক’র শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভায় ৬ জন বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তারা হলেন স্বাধীনতা সংগ্রামে অবদান রাখায়  ডা. মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী, চিকিৎসায় ডা. মোহাম্মদ আইয়ুব আলী (মরণোত্তর), সমাজ সেবায় আবদুল হাকিম কন্ট্রাক্টর (মরণোত্তর), সাংবাদিকতায় নাসিরুদ্দিন চৌধুরী, শিক্ষায় প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন এবং ক্রীড়া ক্ষেত্রে বিরল অবদানের জন্য আল্লামা মোহাম্মদ ইকবাল (মরণোত্তর) কে, স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করা হচ্ছে। সভায় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রস্তাবিত বিশিষ্ট নাগরিকদের পরিচয় তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স...

রিজার্ভ চুরির আসল ঘটনা জানিয়ে রোষাণলে তথ্যপ্রযুক্তিবিদ

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেওয়ার ঝুঁকির কথা জানানোয় রোষাণলে পড়েছেন তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা। রবিবার রাতে র‍্যাবের সঙ্গে মিলে রিজার্ভ চুরির তদন্তে তৎপর থাকলেও সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কেউ নয়’। মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সম্প্রতি অনেক গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি বিভাগের সাইবার বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন মন্তব্য করছেন তানভীর হাসান জোহা নামে জনৈক ব্যক্তি। এতে বিস্মিত তথ্যপ্রযুক্তি বিভাগ। কারণ ওই ব্যক্তি তথ্যপ্রযুক্তি বিভাগের কেউ নন’। এতে আরো বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্...