তারেক রহমানের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া
নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ থেকে সবাইকে নিয়ে দল পুনর্গঠনে কাজ করতে দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় তৃণমূলে কোনো পকেট কমিটি মেনে নেয়া হবে না বলেও জানান খালেদা জিয়া।বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগেও তিনি লন্ডন যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতায় যাওয়া হয়নি। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান নজরুল ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার আগে খালেদা জিয়া দেশে নাও ফিরতে পারেন। নেতারা বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন তিনি যেন সেখানে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে ঈদ করেই দেশে ফিরে আসেন। বৈঠকে দল পুন...







