Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ
জামায়াতের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। হরতাল ডেকেই মাঠেই নেই জামায়াত কর্মীরা। এ যেন অন্য দিনের মতোই। কোন রকম উত্তাপ ছাড়ায় কাটছে হরতাল। ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে  চলছে এই হরতাল। গণপরিবহন চলাচল সকাল থেকেই নগরীতে স্বাভাবিক রয়েছে । নগরী কিংবা জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে এমনকি নগরীরর কোথাও  মিছিলের খবর পাওয়া যায়নি । তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, হরতালে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান নিউ মার্কেট,আগ্রাবাদ, অলংকার, জিইসি, ২ নম্বও গেইট, বহদ্দার হাট,মুরাদপুর, অক্সিজেন,চকবাজার,ওয়াসা,টাইগার পাস এলাকায় অন্যান্য দিনের মতই যানজট...

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: পাইলট নিহত

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত। তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানটির পাইলটের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো ২জন নিখোঁজ রয়েছেন। ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার ...

ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ

জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম
লাখো- কোটি টাইগার ভক্তের আজ একটাই চাওয়া এশিয়া কাপের ট্রপিটা যেন দেশেই থেকে যায়। অন্যদিকে নিজেদের প্রমাণে মরিয়া ভারত। তাদের লক্ষ্য যে কোন মূল্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ স্থাপন। তবে খেলা শুরু হতে কয়েক ঘন্টা দেরি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা। দলের প্রতি শুভকামনা জানাতে ‘প্রোফাইল পিকচার’পরিবর্তন করছেন সবাই।   ফেসবুক ১২ বছর ইতিহাসে যা কখনও হয়নি তা করে দেখাল বাংলাদেশ ফেসবুকে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ বাংলাদেশের ফেসবুক ইতিহাসে মাত্র ২ ঘন্টায় এত প্রফাইল পিকচার কখনও পরিবর্তন হয়নি ৷ কে কে প্র-পিক পরিবর্তন করেছেন সারা দিন! প্রোফাইল পিকচারে ‘গেইম ফেইস ব্যানার’ জুড়ে দিচ্ছে সকল শ্রেনীর ক্রিকেটপেমী মানুষরা। এ যেন যুদ্ধ শুরুর আগে হাজারো দেশপ্রেমী যোদ্ধার প্রস্তুতি। এক কথায় আজকের ফেসবুকটা বাংলাদেশময় হয়ে গেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ...

এটিএম বুথে জালিয়াতি : বিদেশি আটক

Uncategorized, জাতীয়
রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘট্নায় ক্লোজড সার্কিট টিভির (সিসিটিভি) ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেখে এক বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মোবাইল ফোনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো একটি ক্ষুদে বার্তায় (এসএমএস) এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সম্প্রতি এটিএম বুথের সিসিটিভি ভিডিওচিত্র দেখে কয়েকজন বিদেশিকে শনাক্ত করে পুলিশ। সংস্থাটি জানিয়েছে, কয়েকজন বিদেশি ও বাংলাদেশি মিলে এই জালিয়াতি করে। স্বল্প সময়ের মধ্যে বুথের কার্ড রিডারের অংশে স্কিমিং ডিভাইস বা গোপন তথ্য চুরির যন্ত্রটি বসিয়ে এই জালিয়াতি করেছে একটি চক্র। ভিডিওচিত্রে দেখা যায়, গ্রাহক বেশে বুথে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে এটিএম মেশিনে একটি ডিভাইস স্থাপন করে ফেলে প্রতারক ব্যক্তি। ডিভাইস স্থাপনের কাজটি মূলত বিদেশিদেরই ক...
বিএনপিতে খালেদা-তারেকের প্রতিদ্বন্দ্বী নেই

বিএনপিতে খালেদা-তারেকের প্রতিদ্বন্দ্বী নেই

জাতীয়
খালেদা জিয়া ও তারেক রহমানখালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান আবারও বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। দলের শীর্ষ এই দুই পদে মা, ছেলের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এ দুটি পদে খালেদা ও তারেকের পক্ষেই শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা এখনো যথাক্রমে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন।বিএনপির ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে আজ বুধবার চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করেন। বেলা পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষে এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেন। বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র ভাইস...
আধুনিক ঢাকায় থাকছে যা যা

আধুনিক ঢাকায় থাকছে যা যা

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাগরিক সেবা ও সুযোগ-সুবিধার দিক দিয়ে রাজধানী ঢাকাকে আধুনিক নগরীরূপে গড়ে তুলতে কাজ করছেন ঢাকার দুই নগরপিতা। ঘন জনবসতিপূর্ণ এ নগরীর বর্জ্য, যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং সৌন্দর্যবর্ধনের জন্য সময়োপযোগী কর্ম-পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার প্রধান সড়কে সোডিয়াম বাতির বদলে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি সড়ক বাতি লাগানো, প্রতি ওয়ার্ডে সিসি টিভি ক্যামেরা বসানো, বিলবোর্ডের বদলে ডিজিটাল স্ক্রিন ডিসপ্লে স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সেকেন্ডারি স্টেশন তৈরি, গ্রিন ঢাকার জন্য ফুটওভার ব্রিজে ফুলের গাছ লাগানো, যানজট কমাতে বিভিন্ন পয়েন্টে ইউলুপ তৈরি এবং রিকশা লেন তৈরিসহ আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও উড়াল সেতু তৈরির কাজও চলছে সমানতালে। রাজধানীর কারওয়ানবাজার থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে রাত...

সৌদির সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনে প্রধানমন্ত্রীকে চিঠি

আন্তর্জাতিক, জাতীয়, সারা-দেশ
  সৌদি আরবের মক্কা নগরীর সঙ্গে দিন ও সময়ের মিল রেখে বাংলাদেশেও একই সময়ে রোজা ও ঈদ উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন এক নাগরিক। সে চিঠির পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন (ইফাবা) ফতোয়া জারির প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্চের শেষ সপ্তাহেই এ সংক্রান্ত ফতোয়া একটি পুস্তিকা আকারে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। রোজা ও ঈদ উদযাপনে মক্কা নগরীকে অনুসরণ করা যাবে কি না- এ নিয়ে বৃহৎ কওমি প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর জামিয়া ইসলামি দারুল উলুম মাদানিয়ার ফতোয়া বিভাগে ব্যাখ্যাও চাওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগ এর ইসলামী বিধান তথ্যপ্রমাণ সাপেক্ষে ব্যাখ্যা দিয়েছে। এছাড়া আরও সাত-আটটি বড় প্রতিষ্ঠান ও ধর্মীয় বিশেষজ্ঞদের লিখিত মতামতও গ্রহণ করেছে ইফাবা। অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাসরত একজন প্রকৌশলী গত বছরের শেষ দিকে প্রধানমন...
ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। আজ চেম্বার আদালতের স্থগিতাদেশের ওপর শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, এখন পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশের রায়ের কপি প্রকাশিত হয়নি। এ কারণে আপিল করা যাচ্ছে না। এ পর্যায়ে আদালত জামিনের রায়ের কপি বের না হওয়ায় ২০ মার্চ পর্যন্ত জামিন স্থগিত রাখেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ছিলেন জয়নাল আবেদিন। ...