‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’- আহ্বান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন
খবরিকা ডেস্ক:
‘শিক্ষার সকল স্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ান’ – এই শ্লেগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন গতকাল ৩০ মার্চ ২০১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অপরাজেয় বাংলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনের পর সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়।
এরপর বিকেল ৩টা থেকে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। আরো আলোচনা করেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, অল ইন্ডিয়া ডি এস ও এর কেন্দ্রীয় সভাপতি কমল সাঁই।
উদ্বোধনী বক্তৃতা...

