রাজনের বাড়িতে ওরসে ভক্তের ঢল
নির্মমভাবে খুন হওয়া সিলেটের শিশু সামিউল আলম রাজনের গ্রামের বাড়ি বাদেআলীতে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে ওরস শুরু হয়। চলবে বাদ ফজর পর্যন্ত। ওরস উপলক্ষে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত আসেন। গাইলেন গান, করলেন রাজনের জন্য দেয়া।
আয়োজকরা জানিয়েছেন, রাজনের প্রপিতামহ সৈয়দ শেখ ছাইদ আলী শাহ ছিলেন একজন পীর। তিনি মারা যাওয়ার পর তার বসতভিটায় পাশে তাকে সমাহিত করা হয়। নরপশুদের নির্যাতনে খুন হওয়া রাজনকেও ছাইদ আলী শাহ’র কবর পাশে সমাহিত করা হয়।
ছাইদ আলীর মৃত্যুর পর থেকে সেখানে ওরস মাহফিলের অনুষ্ঠিত হচ্ছে। ওরস মহাফিলের আয়োজনের জন্য একটি কমিটিও রয়েছে।
সেই কমিটির বর্তমান সভাপতি মন্তাজ আলী জানান, প্রতিবছরই সৈয়দ শেখ ছাইদ আলী শাহ’র মাজারে একদিনব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছিল।
তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় থেকে ওরস শুরু হয়। শেষ হয় ...

