Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ

কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ এখন দুর্ভীক্ষের দেশ নয়, এই দেশ এখন খাদ্য রপ্তানীর দেশ। বিএনপি উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মীরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি শান্তি। তিনি দেশের জনতাকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান । ২৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল ১১টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের এক মহাসমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক পিপিএম বলেন কিছু সন্ত্রাসী গোষ্ঠি আমাদের দেশের সাধারন মানুষদের কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন সব আজগুবি তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে...
করেরহাটে বিএনপির মাতৃভাষা দিবসের প্রভাতফেরী ও শ্রদ্ধাঞ্জলী

করেরহাটে বিএনপির মাতৃভাষা দিবসের প্রভাতফেরী ও শ্রদ্ধাঞ্জলী

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পন অনুষ্ঠান স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সম্পন্ন হয়। ২১ ফেব্র“য়ারী মঙ্গলবার ভোরে প্রভাত ফেরী করে করেরহাট উচ্চ বিদ্যালয় মাঠস্থ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে শহীদ মিনার প্রাঙ্গনেরই এক স্মরণ সভা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, জাহাঙ্গির আলম, নাছির উদ্দিন, যুবদল সভাপতি আবু সাঈদ, রব্বানী, বাহার, তোবারক, খালেক ও শাহজাহান মাষ্টার প্রমুখ। আলোচনায় বক্তাগন দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় সরকারের প্রতি গনতন্ত্র চর্চার উদাত্ত আহ্বান জানান।...
চট্টগ্রামে একুশে পদক পেলেন মহাকবি কাইয়ুম নিজামী

চট্টগ্রামে একুশে পদক পেলেন মহাকবি কাইয়ুম নিজামী

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট মহাকবি ও কথা সাহিত্যিক মীরসরাইয়ের কৃতি সন্তান কাইয়ুম নিজামী চট্টগ্রামের একুশ উদযাপন পরিষদের পক্ষ থেকে একুশে পদকে ভূষিত হয়েছেন। চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলার রজত জয়ন্তি উপলক্ষে আয়োজিত ১০ দিন ব্যাপী একুশের বই মেলায় ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় এক জনাকীর্ন অনুষ্ঠানে তাঁকে এ পদক তুলে দেন চট্টগ্রামের সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। বিভিন্ন ক্ষেত্রে আবদানের জন্য অনুষ্ঠানে মোট ৪ জনকে একুশে পদকে ভূষিত করা হয়। প্রসঙ্গত মহাকবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামী দীর্ঘদিন ধরে উপন্যাস, কবিতা সহ বিভিন্ন গ্রস্থ প্রকাশ করে আসছেন। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ টুঙ্গি পাড়ায় জন্ম তোমার’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘ কন্যার নাম শেখ হাসিনা’ দুটি মহাকাব্যের জন্য প্রধানমন্ত্রী সহ বেশ প্রসংসিত হয়েছে।...
চারদিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার সকালে জার্মানি যাচ্ছেন। জার্মানির মিউনিখ নগরীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা মিউনিখ সম্মেলনে বিশ্ব সন্ত্রাসবাদ এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। এ ছাড়া  বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় তার সরকারের গৃহীত নানা পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরবেন বলে সূত্র জানিয়েছে। মিউনিখের বাইয়ারেশা হফ হোটেলে ফেব্রুয়ারির ১৭ থেকে ১৯ তারিখে অনুষ্ঠিতব্য ৫৩তম সিকিউরিটি সম্মেলনে বিশ্বের ...
আমার ভাইয়ের রক্তে রাঙানো

আমার ভাইয়ের রক্তে রাঙানো

জাতীয়, সারা-দেশ, স্লাইড
ভাষার মাস ফেব্রুয়ারির ১১তম দিন আজ। বাংলা ভাষা নিয়ে পাকিস্তানিদের চক্রান্ত শুরু হয় বহু আগে থেকেই। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) পরীক্ষা থেকে বাংলাকে বাদ দেয়া হয়। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তখনকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের নাজিরা বাজারের বাসায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতা অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যায়। প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর কাছে জানতে চায় সিএসপি পরীক্ষা থেকে বাংলা ভাষাকে কেন বাদ দেয়া হলো। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে সংগ্রাম পরিষদের নেতাদের তুমুল বিতর্ক হয়। পরে মন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, এটা নিতান্তই ভুলবশত হয়েছে। একই সালে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরীক্ষা থেকেও বাংলা ভাষাকে বাদ দেয়ার চক্রান্ত শুরু হয়। ঐ পরীক্ষা উর্দু ও ইংরেজি ভাষায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হলে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত...
মীরসরাইতে বিএনপি  নেতা ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন এর দাফন সম্পন্ন

মীরসরাইতে বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন এর দাফন সম্পন্ন

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলা উদ্দিন (৬৫) এর প্রথম নামাজে জানাযা গতকাল সোমবার ( ০৬ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ১০টায় করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে ও ২য় জানাযা  পার্শ্ববর্তি নিজ বাড়ীর আঙ্গীনায় অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় মীরসরাই উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অগনিত সংগঠন তাঁর কবরে পুস্পস্তবক অর্পন করেন। তাঁর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, তাঁর ছোট ভাই এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহব্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য স...
চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, আজ ভোররাত পৌনে চারটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকেরা হাসপাতালে ছুটে আসেন। ভোররাত ৪টা ২৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কামরুল হক আরও জানান, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার বেশ অবনতি হয়। রাত নয়টার দিকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিন...
এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে : তারানা

এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে : তারানা

জাতীয়, স্লাইড
খবরিকা ডেক্সঃ  প্রযুক্তি বান্ধব হতে হলে এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুক্রবার দুপুরে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো-২০১৭ তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তারানা হালিম বলেন, এ প্রজন্ম প্রযুক্তি নির্ভর প্রজন্ম। নতুন প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। তাদের সাইবার স্পেসে বিচরণ করতে হবে। এ প্রজন্ম বলিষ্ঠভাবে বেড়ে উঠছে। গত কয়েকবছরে টেলিকমিউনিকেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মত হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। বিশেষভাবে ‘Safe use of Internet’ এর দিকে জোর দিতে চাই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন পোস্ট দ...