চীন-বাংলাদেশ ৫টি চুক্তি সই
চীনের সঙ্গে পাঁচটি বিষয়ে সমঝোতা হয়েছে বাংলাদেশের। সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সোমবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ে এসব চুক্তি হয়। এর মধ্যে রয়েছে দুটি নোট অব এক্সচেঞ্জ ও দুটি সমঝোতা স্মারক সই। তবে এসব সমঝোতার মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি নেই। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা। সফরের চতুর্থ দিনে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের চুক্তির বিষয়টি জানান।
পাঁচটি সমঝোতার মধ্যে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘...






