বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বন্ধে তদারকি বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে মন্ত্রণালয়কে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বলা হয়, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে অনিয়ম করছে অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়। তাদেরকে নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরো কঠোর হতে হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর কবীর নানক, ড. মোহাম্মদ হাছান মাহমুদ, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মো. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটি সূত্র জানায়, বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) নিয়ে আলোচনাকালে বেসরকারী বিশ্ববিদ...






