Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জাতীয়, স্লাইড
ঈদুল ফিতরের আগে রাজধানীর বিপণিবিতান, বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যের সঙ্গে প্রায় ১৫ হাজার অতিরিক্ত সদস্য যুক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার পুলিশ, ২ হাজার র‌্যাব এবং ২ হাজার গোয়েন্দা সদস্য। এদিকে, গত ২২ জুলাই থেকে নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে ১০০ নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি এবার বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রেও পুলিশ নিরাপত্তা দিচ্ছে। রমজান শুরু হওয়ার পর থেকেই রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি এবং অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর ৪৯টি পুলিশ স্টেশনে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে নির্দেশনা পা...
বাড়ি ফেরার যুদ্ধ

বাড়ি ফেরার যুদ্ধ

জাতীয়, বিশেষখবর
ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষেরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। দিনভর ঘরমুখো মানুষের ভিড় ছিল স্টেশনে, টার্মিনালে। কষ্ট, দুর্ভোগকে উপেক্ষা করে নাড়ির টানে ছুটছে মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, প্রথম দিনের চেয়ে ঈদ যাত্রার দ্বিতীয় দিন যাত্রীদের চাপ অনেক বেশি। শুক্রবারেও বেশ কিছু রুটের বাসের টিকিট পাওয়া গেছে বলে জানা যায়। এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীদের জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করেছে বাস মালিক সমিতি। রাজধানীতে চলাচলকারী বেশ কিছু সিটি সার্ভিসের বাস পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে। তবে দ্বিতীয় দিনে এসে বিলম্বে বাস ছাড়ার অভিযোগ রয়েছে হানিফ, সোহাগ, ঈগল পরিবহনের মতো বড় বড় বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, ঈদ যাত্রার প্রথম দিনের অনেক গাড়িই ঢাকায় পৌঁছাতে পারেনি। তাই ঢাকা থেকে বাস ছাড়তে কিছ...
আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

জাতীয়, স্লাইড
আজ জুমার দিন। আজকের দিনটি এই রমজানের সর্বশেষ জুমা- জুমাতুল বিদা। বছরের যে কোনো জুমাই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর রমজানের জুমা আরও অধিক ফজিলতপূর্ণ।রমজানের শেষ জুমা আমাদের সমাজে জুমাতুল বিদা হিসেবেই পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি অতি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন বা হাদিসে অবশ্য ‘জুমাতুল বিদা’ বলতে কিছু নেই। এর কোনো স্বতন্ত্র ফজিলতও নেই। তদুপরি মুসলিম উম্মাহর কাছে দিনটি ব্যাপক সমাদৃত।শুধু এ দেশেই নয় গোটা পৃথিবীতেই মুসলমানরা দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন। দিনটির প্রতি মুসলমানদের এই আবেগ একেবারে অমূলকও নয়। কারণ, মূলত জুমার দিন অতি ফজিলতপূর্ণ। আর রমজানের জুমা তো আরও অধিক ফজিলতপূর্ণ। সে বিবেচনায় রমজানের শেষ জুমার প্রতি মুসলমানদের বাড়তি শ্রদ্ধাবোধ অযৌক্তিক নয়। উলামায়ে কেরাম বিষয়টির প্রতি বরাবরই মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজকের জুমাটি অনেকের জীনে রমজানের শেষ জুমা হতে পারে। আগামী রমজানে...
মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতীয়
নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষিক মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৪ তে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ইউএনডিপির প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম স্থানে। মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এ ছাড়া দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে নেদারল্যান্ডস ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে সবচেয়ে ওপরে। শ্রীলঙ্কা বর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এ ছাড়া ভারত...

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

জাতীয়
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহত তিনজন হলেন- নোয়াখালী জেলার মো. জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৭) ও কিশোরগঞ্জের রনি (২৫)। আহত চারজন হলেন- চাঁদপুরের কামাল, কুমিল্লার জিয়াউর রহমান ও মোতালেব এবং ময়মনসিংহের আব্বাস হোসাইন । বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।...
জিয়ার মাজার যাবে বগুড়ায়

জিয়ার মাজার যাবে বগুড়ায়

জাতীয়, স্লাইড
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে। আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্...

যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু

জাতীয়
মানিকগঞ্জে শহরের গার্লস স্কুল রোড এলাকায় বৃহস্পতিবার সকালে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) এবং পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)।এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোড এলাকার একটি বাসায় সৈয়দ মাকসুদ রুনু নামের এক ব্যক্তি যাকাতের কাপড় বিলি করবে। এমন খবরে যাকাতের কাপড় নিতে রাতের সেহরি খাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমায়। সকাল সাড়ে ৫টার দিকে কাপড় দেয়া শুরু করার আগেই ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে বেশ কিছু নারী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জন মারা যান। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।...
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাজ্য

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাজ্য

জাতীয়
অর্থনৈতিক, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ‘ভূয়সী প্রশংসা’ করে শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ডেভিড ক্যামেরন গভীর আশা প্রকাশ করে বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য তারা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে। আজ সকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর স্বাধীনতা ও অধিকার সুরক্ষায় বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।” “তিনি (ক্যামেরন) বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ অনেক দিনের বন্ধু। যুক্তরাজ্য বাংলাদেশের ...