Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

১২ই আগস্টের মধ্যে এইচএসসির ফল

জাতীয়, সংবাদ শিরোনাম
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ই আগস্টের মধ্যে প্রকাশ করা হচ্ছে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়ে আসছে। সে অনুযায়ী ১০ অথবা ১২ই আগস্ট এইচএসসির ফল প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও তার ব্যত্যয় হবে না। এ লক্ষ্যেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিডিউল অনুযায়ী ফল প্রকাশিত হবে। গত ৩রা এপ্রিল থেকে সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৫ই জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ই জুন শেষ হয়। প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৮ই জুন অনুষ্ঠিত...
এবার ঈদে আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে না অতিরিক্ত বগি

এবার ঈদে আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে না অতিরিক্ত বগি

জাতীয়, স্লাইড
চলমান প্রতিটি ট্রেনে বগি সংকট পূরণের ব্যবস্থা করলেও এবারের ঈদুল ফিতরে যাত্রী পরিবহনে আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত বগি যুক্ত করা হবে না। এজন্য ঈদ স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে পরিবহন ক্ষমতার দ্বিগুণ যাত্রী পরিবহন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যাত্রীদের দাঁড়ানো টিকিট দেওয়া হবে। এভাবে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঈদের পাঁচ দিনে এবার যাত্রী পরিবহন করবে প্রায় লক্ষাধিক। এ সংকট পূরণে ৯১টি কোচ সংযোজনের কথা রয়েছে। তবে এটি পূরণ আদৌ সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পূর্বাঞ্চলের জিএম মোজাম্মেল হক বলেন, বিভিন্ন নাশকতার কারণে চলাচলরত প্রতিটি ট্রেনেই বগি সংকট রয়েছে। এবারের ঈদে এই বগি সংকট পূরণ করতে আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন হচ্ছে না। তবে মেইল ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। তিনি বলেন, প্রতিটি ঈদেই প্রতিদিনই নিয়মিত ৭ হাজার যাত্রী পরিবহন করা হয়। এবার দ্বিগুণ যাত্রী পরিবহন করা...
প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পাঁচটি বিষয়ে বোর্ডভিত্তিক পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে গঠিত সরকারের আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।এ পাঁচটি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। জেএসসি-জেডিসির মোট নয়টি বিষয়ের মধ্যে উল্লেখিত পাঁচটি বিষয়ে অধিক সংখ্যক পরীক্ষার্থী থাকায় সেগুলোর আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে এবং বাকী বিষয়ের প্রশ্নপত্র আগের আলোকে হবে বলে জানা গেছে।জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। কম...
লেবাননের বাংলাদেশ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

লেবাননের বাংলাদেশ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

জাতীয়, বিশেষখবর
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। নিজ দূতাবাসের কাউন্সিলের সঙ্গে চলতে থাকা বিবাদের পর তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হলো। রাষ্ট্রদূতকে ফেরত আসতে ঢাকা থেকে বৈরুতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার। পেশাগত দায়িত্ব পালনে অপারগতা ও মিশনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় এ ব্যবস্থা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক গিয়েছেন লেবাননে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।তবে লেবাননের গণমাধ্যমে এসেছে ভিন্ন খবর। সেখানে বলা হয়েছে, লেবানন সরকার রাষ্ট্রদূতকে বলেছে ২৪ ঘণ্টার মধ্যে বৈরুত ত্যাগ করার। অভিযোগ এক বাংলাদেশিকে আটকে রাখা ও অপর এক বাংলাদেশিকে অপহরণে সম্পৃক্ততা। গতকাল দিনভর ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে লেবাননে...
আব্বাসের নেতৃত্বে মহানগর কমিটি, খোকা উপদেষ্টা

আব্বাসের নেতৃত্বে মহানগর কমিটি, খোকা উপদেষ্টা

জাতীয়
অনেক জল্পনা-কল্পনার পর ঢাকা মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ ৪ জনকে উপদেষ্টা, ৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ৪৩ জনকে সদস্য করা হয়েছে। শুক্রবার রাতে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে চেয়ারপারসনের পরামর্শক্রমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে ঢাকা মহানগরীর সকল ওয়ার্ড ও থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে। ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার এক মাসের ম...

অনুমোদন পাচ্ছে আরও ছয় বেসরকারি বিশ্ববিদ্যালয়

জাতীয়
আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হবে। শিক্ষা উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থান পরিদর্শন করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে আবেদন যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করেছে। এ তালিকায় ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। এ তালিকা থেকে একটি শর্ট লিস্ট তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সে তালিকা থেকেই দেওয়া হবে অনুমোদন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধাপে আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে শিক্ষা উদ্যোক্তারা নানা জায়গায় তদবিরে নেমেছেন। তাদের মধ্যে বিদ্যমান বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা ক্যাম্পাস পরিচালনাকারী কয়েকজন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পেতে মরিয়া হয়ে উঠেছেন। আবেদনের তালিকা থেকে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ার জন্য ...

জড়িত তিন র‌্যাব কর্মকর্তা প্রমাণ অডিও-ভিডিওতে

জাতীয়
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাব-১১ এর অধিনায়কসহ তিন কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি এখন নিশ্চিত। ইতিমধ্যে মেজর আরিফ ও এমএম রানা ঘটনার সঙ্গে নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। নারায়ণগঞ্জের গডফাদার নূর হোসেনের সঙ্গে মাত্র ১২ লাখ টাকায় এই খুনের চুক্তি করেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন। পরে তার সঙ্গে যোগ দেন আরেক কোম্পানি কমান্ডার এমএম রানা। ঘটনার সঙ্গে জড়িত ছিলেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ। মোটা অংকের অর্থের বিনিময়ে নূর হোসেনের সঙ্গে হত্যা পরিকল্পনা ও চুক্তি করেন মেজর আরিফ হোসেন। র‌্যাব সদর দফতরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে র‌্যাব-১১ এর তিন কর্মকর্তা ওই অভিযান চালান। অবশ্য ঘটনার পরদিন ২৮ এপ্রিল ভোর ৫টায় র‌্যাব সদর দফতরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মেজর আরিফ হোসেন। জেরার মুখে মেজর আরিফ ঘটনার আদ্যপান্ত খ...
২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

জাতীয়, স্লাইড
২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার পোশাক কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, জুন মাসের বেতন ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতনের অংশ ২৬ তারিখের মধ্যে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে মুজিবুল হক বলেন, শ্রম আইনে উৎসবভাতার কথা বলা নেই। কিন্তু মালিকেরা ঐতিহ্যগতভাবে তা দিয়ে আসছেন। এ জন্য তাদের সামর্থ্য অনুযায়ী একই সময়ের মধ্যে এবারও তা দিতে বলা হয়েছে।...