আগামীতে আন্দোলন আরো তীব্রতর হবে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগন সব সময় গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কখনও সৈরাচার, একনায়কতন্ত্রকে মেনে নেয়নি। মেনে নেয়নি বলেই বার বার আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন থেকেই স্বৈরাচারের পতন হয়েছে। গণতন্ত্রের ব্যবস্থার বিজয় হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনাতায়নে সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলে দ্বি-বার্ষিক সম্মেলন এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, অত্যান্ত দূভার্গের কথা আ’লীগের হাতে আবার দিত্বীয় বারের মতো গণতন্ত্র নিহত হয়েছে। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে আগামী দিনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করে বিজয় অর্জন করতে হবে।আইনের শাসনের পরিবর্তে এক ব্যক্তির শাসন দিয়ে জনগণকে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আইনের শাসন নিজস্ব গতিতে চলতে বাধা দেওয়া হচ্ছে। গুম-খুনের বিরুদ্ধে এবং মৌলিক অধিকার রক্ষায়...






