Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্

আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ সব সময় ইসলামের প্রচার ও প্রসারে সচেষ্ট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। জীবনকে উন্নত করার ধর্ম এটি। এটি বিশ্বে শান্তির ধর্ম হিসেবেই পরিচিত পাক আমরা সেটাই চাই। তাই আওয়ামী লীগ সব সময় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সচেষ্ট। প্রধানমন্ত্রী আজ হজ কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ইসলাম বুঝতে পারে সেজন্য আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি মসজিদে মক্তব চালু করা হয়েছে। যাতে করে মানুষ শুদ্ধ করে কোরআন শিখতে পারে। তাছাড়া ঘোষিত শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।...
ব্যাংকের ওপর হামলা থামাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংকের ওপর হামলা থামাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, স্লাইড
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ব্যাংকের ওপর হামলা থামাতে হবে। ব্যাংকে লোপাট হলে বিনিয়োগ হবে না। মঙ্গলবার সকালে বিনিয়োগ বোর্ড আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিল্প সৃষ্টিতে ব্যাংক লোন সহজ শর্তে নেয়া যায়। এক্ষেত্রে প্রক্রিয়া মেনেই সরকারের কাছে আবেদন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। আলোচনায় অংশ নেন এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট একে আজাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ। পররাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে বলেন, এর আগে দশ বছর ক্ষমতায় ছিলেন। আপনি যা পারেননি আমরা তা পেরেছি। আপনি শুধু দোষ দেখেন। দোষ না খোঁজে ভালোর পক্ষে থাকুন। সমালোচনা বন্ধ করে সহযোগিতা করুন। জ্বালানী উপদেষ্টা তৌফিক ইলাহী বলেন, সমুদ্র বিজয় বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য। এখন সমুদ...
জোটের ১৪৭ নেতা-কর্মীর বিচার শুরু

জোটের ১৪৭ নেতা-কর্মীর বিচার শুরু

জাতীয়, স্লাইড
রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জশিট) গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দ্রুত বিচার আদালতের হাকিম মোহাম্মাদ তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. ফজলে রাব্বী খোকা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ মামলায় অভিযোগ গঠনের আগে জামিনে থাকা আসামিদের মধ্যে রিজভী, ফারুক, আমান, এ জেড এম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ৯৯ জন আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাদের মামলার অভিযোগ পড়ে শোনানো হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। এ ছাড়া মামলার অন্য ৪৮ আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে হাকিম এ মামলা...
সরকার যত আইন-ই করুক তা টিকবে না

সরকার যত আইন-ই করুক তা টিকবে না

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকার যত আইন-ই করুক তা টিকবে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তিনি আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর বিভাগের বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। খালেদা বলেন, বিচারকদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দিচ্ছে। দেশে চলছে গুম খুন হত্যা। বিডিয়ার হত্যা প্রসঙ্গে খালেদা বলেন, বিডিয়ার হত্যায় শেখ হাসিনা এবং তার দলের লোকজন জড়িত। তা না হলে এত বড় হত্যাকাণ্ড ঘটত না। উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশে খালেদা বলেন, যতটুকু দায়িত্ব আছে ততটুকু সততার সঙ্গে পালন করুন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ বিদায় নেবে। খালেদা বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। আজ তারা (আওয়ামী লীগ) মানুষের মুখ বন্ধ করে রাখতে চায়। কারণ যে অপকর্মগুলি তারা কর...
কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

জাতীয়, সংবাদ শিরোনাম
রেন্টাল ও কুইক রেন্টালের মেয়াদ আরও চার বছর বাড়লো। এজন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪-এর খসড়ায় সায় দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইনের খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য ২০১০ সালে এই বিশেষ আইন করা হয়। দুই বছর পর এই আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ১১ই অক্টোবর ওই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানো হয় আরও চার বছর। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেয়ার জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে এ আইনে। এর আওতায় সরকার স্বল্পসময়ে...
ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ডেমরার কোনাপাড়া সংলগ্ন শূন্যাটেংরা, ধার্মিকপাড়া ও মল্লিকবাড়ি গ্রামে মাত্র দুই মাস আগে বসানো প্রায় ৮ হাজার মিটার গ্যাস সংযোগ লাইন সোমবার তুলে নিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্যাস লাইন তুলে দেয়ার প্রতিবাদে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে। তবে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের বিক্রয় বিভাগ-১ এর কিছু কর্মকর্তা, কয়েকজন ঠিকাদার, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক দলের প্রভাবশালীরা সাড়ে তিন কোটিরও বেশি টাকা নিয়ে গ্যাসের সংযোগ দিয়েছেন। এখন তারা ওই টাকা আত্মসাতের জন্য সংযোগ লাইন তুলে নিয়েছেন। এদিকে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাইন তুলে নেয়ায় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ১২ হাজার মানুষ। সরেজমিন দেখ...
ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের হত্যার দ্রুত সুবিচার নিশ্চিত করা হবে। গতকাল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবিকে এ আশ্বাস দিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিএসএফ প্রধান ডি. কে. পাঠক জানিয়েছেন, ওই মামলায় ভারতের দিকের সাক্ষীদের আবার নতুন করে জেরা শুরু হয়েছে। এখন বাংলাদেশের দিকের সাক্ষীদেরও আবার শুনানিতে ডাকার প্রস্তুতি চলছে। ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ জওয়ানকে বেকসুর খালাস দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ আদালত যে রায় দিয়েছিল, বিএসএফের তদানীন্তন প্রধান সেই রায়ের সঙ্গে একমত হতে না পেরে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন। তার পর প্রায় বছর ঘুরতে চললেও সেই পুনর্বিচারে বিশেষ অগ্রগতি হয়নি। কিন্তু এখন দিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে পাঁচ দিনব্যাপী বৈঠকে প্রসঙ্গটি ওঠার পর ভারত জানিয়েছে, এই মামলায় বাংলাদেশের দিকের যা...
খোকাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খোকাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়, স্লাইড
দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা ১১টার দিকে অবৈধ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এর আগে ২১ আগস্ট দুদকের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন। জানা যায়, রাজধানীর বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদে...