Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ঢাকার চারপাশে চার লেনের সড়ক তৈরির পরিকল্পনা

ঢাকার চারপাশে চার লেনের সড়ক তৈরির পরিকল্পনা

জাতীয়
রাজধানীর চারপাশে বৃত্তাকার সড়কপথগুলোয় যানজট কমাতে দুই লেনের সড়ককে চার লেনে রূপান্তরের পরিকল্পনা করছে সড়ক বিভাগ। এই সড়কের দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন রাখার সিদ্ধান্তও নিয়েছে তারা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ফ্লাইওভার নির্মাণ, প্রশস্ত সড়ক বিভাজক তৈরি এবং নির্বিঘ্ন রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস ও ফুটওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে বিভাগটির। এ ছাড়া ঢাকার পূর্বাঞ্চলকে বন্যামুক্তকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বহুমাধ্যমভিত্তিক পরিবহন ব্যবহার নিশ্চিত করার জন্য জমি অধিগ্রহণ ও বাঁধ নির্মাণ খরচ বাদেই দুই হাজার ৪৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য জানান সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক। ওই বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও দপ্...
ফারুকী হত্যা নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন: তথ্যমন্ত্রী

ফারুকী হত্যা নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন: তথ্যমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, "বেগম জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে খুনিদের আড়াল করা ও তাদের নিয়ে রাজনীতি করার ইতিহাস আছে। বেগম খালেদা জিয়া না জেনে বুঝে ফারুকী হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন। এই ধরনের মিথ্যাচার উনি অতীতেও করেছেন, এখনো করছেন। এটা ঠিক নয়।" আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউজে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। বর্তমান সরকার অবৈধ, অনৈতিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে একটি বৈধ সরকার। আর যারা সাংবিধানিকভাবে নির্বাচনের পথ পরিহার করে নির্বাচনের আগেই অবৈধভাবে সরকার গঠনের চক্রান্ত করেছিল তারা রাজনীতি ও গণতন্ত্রের জন্য অনুপযুক্...
বগুড়ায় বাঁধ ভেঙে তলিয়ে গেল শতাধিক গ্রাম

বগুড়ায় বাঁধ ভেঙে তলিয়ে গেল শতাধিক গ্রাম

জাতীয়, স্লাইড
‘গভীর রাতে হইচই ও চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। জেগে দেখি প্রবল বেগে ঘরে পানি ঢুকছে। দ্রুত ঘরের দরজা খুলে স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকা রাস্তায় চলে আসি। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, ধান-চাল, ডাল, সন্তানদের বইপত্রসহ সবকিছু ভেসে গেছে। একবেলা খাওয়ার জন্য কিছুই নেই। খোলা আকাশের নিচে ত্রাণের অপেক্ষায় আছি। সরকারিভাবে যে শুকনা খাবার দেয়া হয়েছে তা পাইনি। এখন কিভাবে দিন কাটবে বুঝতে পারছি না’- শুক্রবার দুপুরে সারিয়াকান্দির রৌহাদহ এলাকায় বগুড়া-চন্দনবাইশা সড়কে আশ্রয় নেয়া ৭০ বছরের বৃদ্ধ নবাব মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে যমুনা নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তে সারিয়াকান্দির চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার অংশ ভেঙে যায়। এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের হাজারও মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। সবার কণ্ঠেই নবাব মিয়ার মতো হাহাকার। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর পা...
ফের বেড়েছে নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

ফের বেড়েছে নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

জাতীয়, স্লাইড
দেশের প্রধান নদনদীগুলোর পানি গতকালও বেড়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি গতকাল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে পদ্মায় ভয়াবহ ভাঙন এবং অব্যাহত পানি বৃদ্ধিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, লৌহজং ও শ্রীনগর উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তীররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১০ দিন ধরে পদ্মার অব্যাহত ভাঙনে লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা, কুমারভোগ, খরিয়া, শ্রীনগরের ভাগ্যকুল বাজারসহ নদীতীরবর্তী ব্যাপক এলাকা পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া হুমকির মুখে পড়েছে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন পরিষদ ভবনসহ প্রায় দুই শতাধিক বাড়িঘর। সিরাজগঞ্জে বন্...
দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে

দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে

জাতীয়, স্লাইড
দুষ্কৃতকারীদের হাতে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজ বেসরকারী টেলিভিশনে ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামিক ফ্রন্টের নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খালেদা জিয়া দাবি করেছেন, সরকারের করাল গ্রাস থেকে শুধু রাজনৈতিক নেতা-কর্মীই নয় দেশের সম্মানিত বিশিষ্টজনরা রেহাই পাচ্ছেন না। বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে বাসায় দুষ্কৃতিকারীরা গলাকেটে ফারুকীকে হত্যা করে। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুন ও অপহরণকারীরা ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাওলানা শাইখ কাজী নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে দেশের বিরাজমান খুনোখুনী ও রক্তারক্তির বিভৎস চিত্রটিই ফুটে উঠেছে। ‘বর্তমান ...
বন্যার্ত লাখ লাখ মানুষের মানবেতর জীবনযাপন

বন্যার্ত লাখ লাখ মানুষের মানবেতর জীবনযাপন

জাতীয়
‘বাবাগো মরি যাইগো, হামাক গুলাক বাঁচানগো। দুই সপ্তা থাকি পানিত পড়ি আছি। এমপি চেয়ারম্যান কাইয়ো দ্যাখবার আইসে না। মোর নামটা নেকো বাহে।’ সাংবাদিকদের নৌকা দেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গারকুটি গ্রামের বিধবা জমিলা একবুক পানি পাড়ি দিয়ে এসে দীর্ঘশ্বাসে এসব কথা বলেন। একই গ্রামের আজাহার আলী, রূপালী বেগম, রোকেয়া, আকলিমা, রহিমা, মনোয়ারা, ময়না জানান ঘরে ঘরে খাদ্য সংকটের কথা। দিনমজুর শ্রেণীর এ মানুষগুলোর হাতে কাজ নেই ১৫ দিন থেকে। হাতে নেই টাকা। ধারদেনা করে চলছে সংসার। একই অবস্থা হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে। বরাদ্দ অপ্রতুল হওয়ায় সবার ঘরে সরকারি ত্রাণ পৌঁছেনি। ফলে বানভাসি মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বুধবার গিয়ে দেখা যায় বানভাসি মানুষের সীমাহীন দুর্ভোগ। ঘরে ঘরে খাদ্য সংকট। নেই জ্বালানি ও বিশুদ্ধ পানি। ঘরে মাচা করে কিংবা ভেলায় হচ্...
যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল : তথ্যমন্ত্রী

যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল : তথ্যমন্ত্রী

জাতীয়, স্লাইড
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল। তিনি বলেন, কোন বিষয়ে নীতিমালা হলেই একটি গোষ্ঠী হৈচৈ শুরু করে দেন। কারণ নীতিমালাটি বাস্তবায়িত হলে তাদের স্বৈরাচারি আচরণ বন্ধ হয়ে যাবে বলেই তারা এমনটি করে থাকেন। তিনি আরো বলেন, যারা নীতিমালা মানেন না, তারা সংবিধানও মানেন না। দেশকে পিছনের দিকে টেনে ধরতেই তারা নীতিমালা না পড়ে শুধু রাজনৈতিক উদ্দেশে বিরোধীতা করছেন। তথ্যমন্ত্রী আজ সকালে রাজধানীর সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগ আয়োজিত এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব এবং মূল বক্তৃতা উপস্থাপন করেন আযোজক বিভাগের প্রধান অধ্যাপক এজেএম শফিকুল আলম ভূঁইয়া। তথ্যমন্ত্...
বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জড়িত ছিলেন ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ কারণেই তিনি ঘটনা শুরুর আগে সেনানিবাসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। বিদ্রোহের দিন লন্ডন থেকে তারেক রহমানের প্রায় অর্ধশতাধিক টেলিফোন করার কথা উল্লেখ করে তার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি পিলখানায় সেই রক্তাক্ত বিদ্রোহ শুরুর কিছু সময় আগে খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি ছেড়ে ‘আন্ডারগ্রাউন্ডে’ চলে যান মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনও এটা নিয়ে নানা কথা বিএনপি বলছে। তাদের কাছে আমার প্রশ্ন, এ ঘটনার সঙ্গে জড়িত কে থাকতে পারে? যে বাড়ি ছেড়ে পালায়, সেই থাকতে পারে। নইলে বাড়ি ছেড়ে পালাবে কেন?’ বুধবার তার তেজগাঁও কার্যালয়ে ‘সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে’ এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারেকের ফোনের বিষয়ে অনুসন্ধান করলে ‘অনেক তথ...