Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

জাতীয়, স্লাইড
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য ১৬ কোটি মানুষের মতামত নেয়া দরকার। এজন্য জাতীয় সংলাপ দরকার। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন এবং এর সম্ভাব্য তাৎপর্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।তিনি বলেন, সংবিধানের পাঁচটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। এই বিচার বিভাগের উপর আঘাত করা মানে সংবিধানেরই উপর আঘাত হানা। গত জুলাই মাসে হঠাৎ সংবিধান সংশোধনের ওহি আসলো। ড: কামাল বলেন, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। চার মিনিটে যেভাবে ঢাকা সিটি কর্পোরেশনকে দু ভাগে ভাগ করা হয়েছে আমরা সেই গণতন্ত্রের হাতে সংবিধান সংশোধন করতে দিতে পারি না। সংবিধান সংশোধন করতে গেলে এর কারণ জনগণকে জানাতে হবে।সুজন সভাপতি এম হাফিজের সভাপতিত্বে বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, ...
দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন: খালেদা জিয়া

দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন: খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানী ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে অসহায় মানুষের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ভয়াবহ বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত...
আড়াই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

আড়াই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জাতীয়
আগামী দুই মাসের মধ্যে প্রাথমিক অবস্থায় দুই হাজার ৪১৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। পাশাপাশি আগামীতে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমারের সচিব পর্যায়ের অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির উপ-পররাষ্টমন্ত্রী থানচি নেতৃত্ব দেন। পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যাচাই বাছাই কাজে একটি কমিটি কাজ করবে। তাবে তারা প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ২০০৫ সালে বাংলাদেশে যেসব রোহিঙ্গা এসেছিল তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছিল মিয়ানমার। তারপর থেকে এ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আবার ওই প্রক্রিয়া আবার শুরু করলাম। শহিদুল হক বলেন, বাংলাদেশের প্রায় ২...
গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

জাতীয়, বিশেষখবর
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই গুম-খুনের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বলেছেন, পুলিশ-র‌্যাব সরকারের অংশ। গুম-খুনের জন্য সরকারই দায়ী। যারা মন্ত্রী-প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তাদেরকেই এর জবাব দিতে হবে। র‌্যাব-পুলিশের কাছে বিচার দিয়ে লাভ নেই। কারণ তারা সরকারের হুকুম পালন করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গুম ও বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বজনহারাদের উদ্দেশে বি. চৌধুরী বলেন, আজকে আপনাদের সঙ্গে আমিও মর্মাহত। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যাতে ন্যূনতম সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেই সরকার দ্রুততম সময়ের মধ্যে গুম, খুনের বিচার করবে। তিনি বলেন, ইলিয়াস আলীর সন্ধানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী আশ্ব...
ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

জাতীয়, বিশেষখবর
যারা আবারও ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে দেশের স্বাধীনতা নষ্ট করতে চায় তাদের সম্পর্কে ছাত্র সমাজসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ইয়হিয়ার পা চাটা কুকুর এখনও বাংলাদেশে আছে। তাদের দোসররা এখনও সক্রিয়। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তারা যেন দেশকে পেছনের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ধারাবাহিক আলোচনা সভার শেষ দিনে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জিয়া খুনিদের রাজত্ব কায়েম করে। যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল তাদের ফিরিয়ে আনে। মার্শাল ল’ আইনে আল-শামস-আলবদরদের ভোটাধ...
দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার

দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় শুরু হচ্ছে।গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।সংসদ সচিবালয় অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সোমবার বিকেলে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান সংবলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়া অনুমোদন করা হয়েছে। এ ছাড়া সংসদের আসন্ন অধিবেশনে আরো বেশ ক’টি বিল পাস ও উত্থাপনের কথা রয়েছে।এর আগে গত ৩ জুন শুরু হয়ে ৩ আগস্ট দশম জাতীয় সংসদের বাজেট তথা দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অর্থাৎ গত ৫ জুন অর্থমন্ত্র...
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় রাষ্ট্রপতি বলেন, ‘স্বপ্নের সোনার বাংলা গড়া ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন এবং তিনি দৃঢ়ভাবে অসাম্প্রদায়িত্ব চেতনা ও গণতন্ত্রের বিকাশে বিশ্বাস করতেন। আমরা তখনই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে পারব, যখনই আমরা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারব।’ ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধুর মতোই দুঃস্থ ও গরিব মান...
১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়ার সিগন্যাল ছিল

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়ার সিগন্যাল ছিল

জাতীয়, স্লাইড
১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানের ‘সিগন্যাল’ ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আত্মস্বীকৃত খুনিরা হত্যাকাণ্ডের আগে জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি নিজে থাকবেন না জানিয়েছিলেন, তবে সিগন্যাল দিয়েছিলেন। প্রধানমন্ত্রী আজ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও তার চেতনাকে ধ্বংস করাই ১৫ আগস্ট হত্যকাণ্ডের মূল উদ্দেশ্য। স্বাধীনতাবিরোধী শক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌ...