Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

ফাঁকা হচ্ছে ঢাকা

ফাঁকা হচ্ছে ঢাকা

জাতীয়, স্লাইড
ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর অসংখ্য মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন বাড়ি। ফলে রাজধানীর ভিড়ভাড়াক্কা কমে গেছে। হালকা হয়ে এসেছে ছোটাছুটির বিশৃঙ্খলা। কোরবানির ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই নাড়ির টানে ছুটছে মানুষ। শেষ কর্মদিবসের কারণে গতকালও অনেকে রাজধানীতে অবস্থান করেন। কিন্তু অফিস শেষ হতে না হতে তারাও ছুটে যান ট্রেন স্টেশন, বাস টার্মিনাল বা লঞ্চঘাটের দিকে। প্রতিবছরের মতো এবারও সঙ্গী দুর্ভোগ-বিড়ম্বনা। বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে বাড়িতে চলে যাওয়ায় ঢাকার যানজট কমতে শুরু করেছে। হুড়োহুড়ি করে বাসে ওঠার দৃশ্যও কমেছে। যেসব স্থানে সারা বছর যানজট ও হৈচৈ লেগে থাকে সেই চিরচেনা গুলিস্তান মোড়ে গিয়ে দেখা যায়, অচেনা দৃশ্য। জাতীয় প্রেসক্লাবের সামনে, নয়াপল্টন, জিরো পয়েন্ট, কাকরাইল, মালিবাগ মোড় ও মগবাজার মোড়ে নেই যানজট। বিপণিবিতানেও ভিড় কমে এসেছে। তাই যারা ঢাকায় থাকছেন, শে...
ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

জাতীয়, স্লাইড
সাদ আহম্মেদ। বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ। তিনি দুটি বড় আকারের গরু এনেছেন গাবতলী হাটে। একেকটি গরুর দাম চাইছেন ১২ লাখ টাকা। পশুর হাটের গেটে প্রবেশের আগেই চোখে পড়ে দৈত্যাকার গরু দুটি। দৃষ্টিনন্দন গরু দেখার জন্যও ভিড় লেগে আছে দর্শনার্থীদের। অনেকেই জানতে চাইছেন ‘ভাই দাম কত?’ দাম বলতে বলতে মালিকের মুখ ব্যথা হওয়ার উপক্রম। তিনি জানান, হাটের বাইরে অস্থায়ী ঘরের বাঁশের খুঁটিতে গরু দুটি রেখেছেন তিনি। খঁটির ভাড়া হিসাবে তাকে গুনতে হবে ১৬ হাজার টাকা। কুষ্টিয়ার হালসা থেকে ৩টি গরু হাটে তুলেছেন জনি নামে অপর এক কৃষক। তিনি বলেন, ‘একেকটি গরুর জন্য ১০ হাজার টাকা চেয়েছিল জায়গার মালিক। অনেক মিনতি করার পর ৮ হাজার টাকা করে রাজি করিয়েছি। তিনটি গরুর জন্য ২৪ হাজার টাকা দিতে হবে। গরু বিক্রির সঙ্গে সঙ্গেই এই টাকা নিয়ে নেয়া হবে। এভাবেই চৌহদ্দির বাইরে অবৈধভাবে হাট বাড়িয়ে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। খুঁটি প্রতি এক হাজার থেক...
সীতাকুন্ডে ট্রেন চাপায় মা মেয়ের মৃত্যু

সীতাকুন্ডে ট্রেন চাপায় মা মেয়ের মৃত্যু

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মিনহাজুল করিম : সীতাকুন্ড উপজেলার ফকির হাট এলাকায় ট্রেনের চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে।  ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে ।  স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসদরের ফকিরহাট এলাকার নউলিয়া পাড়ায় চট্টগ্রাম  থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রেজিয়ে বেগম(২৭) ও তার ৩ বছরের একটি মেয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় মিন্টু কমিশনার জানায় সন্ধ্যায় রেজি য়া বেগম এর এক ছেলে রেল লাইন পার হয়ে দুর্গাপূজা দেখতে যায় এসময় তাকে ডাকতে গেলে মা মেয়েকে ট্রেনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ই মারা যায় রেজিয়া ও তার মেয়ে। রেজিয়া স্থানীয় আলাউদ্দিন এর মেয়ে বলে জানাযায়। এদিকে মা ও মেয়ের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
নারীর ক্ষমতায়নে কাজ করছে বর্তমান সরকার

নারীর ক্ষমতায়নে কাজ করছে বর্তমান সরকার

জাতীয়
  নারীর ক্ষমতায়নে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে সরকার নারী নীতিমালা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এ নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহে রোধে আইনও সংশোধন করা হচ্ছে। আজ বুধবার সকাল ১১টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাল্য বিয়েই কন্যা শিশুর স্বাভাবিক জীবনের প্রধান অন্তরায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সমাজে এখনও বাল্যবিয়ে প্রচলন রয়েছে। এক শ্রেণীর অভিভাবকেরা কন্যার বয়স ১৫/১৬ হলেই মনে করেন, তার বয়স বেশি হয়ে গেছে। বিয়ে দিতে হবে। নইলে পরবর্তীতে ভালো জামাই পাওয়া যাবে না। এই চিন্তা থেকে বাল্যবিয়ে হচ্ছে। তিনি বলেন, সরকার কন্যা শিশুদের পড়াশুনার সব ব্যবস্থা করেছ...
এরশাদ, রওশন ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

এরশাদ, রওশন ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম তাদের কাছে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সংসদ ভবনের কার্যালয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলাম ঈদ কার্ড গ্রহণ করেন। এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে তার ব্যক্তিগত সচিব সাইফুল আলম ঈদ কার্ড গ্রহণ করেন। বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে আজ বিকেল ৫টায় তার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ঈদ কার্ড গ্রহণ করেন।...
মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি

মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তাবলীগ, হজ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য  ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ এ ধরনের বক্তব্যকে কখনো সমর্থন করে না। এই বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়েছেন।' যুক্তরাষ্ট্রে রোববার এক অনুষ্ঠানে ঝড়তোলা মন্তব্যের পর মেক্সিকোতে যান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী, তার সঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও যান। বুধবার বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রতিমন্ত্রী পলক...
এবার হজে গেলেন ৯৮ হাজার ৬৩৪ বাংলাদেশি

এবার হজে গেলেন ৯৮ হাজার ৬৩৪ বাংলাদেশি

জাতীয়
এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৯৮ হাজার ৬৩৪ জন বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৭ মিনিটে ৩৫০ জন নিয়ে হজযাত্রী বহনকারী সৌদি এয়ার লাইনসের সর্বশেষ বিমান সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এসব যাত্রীদের মধ্যে বিভিন্ন হজ এজেন্সির মালিক ও গ্রুপ লিডারদের মাধ্যমে প্রতারিত ৩৯৮ জন হজযাত্রীও রয়েছেন। এ ছাড়া দুপুর ২টায় সৌদি এয়ার লাইনসের একটি ফ্লাইটে ৩০ জন সৌদি বাদশাহর রয়েল গেস্টও সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। হজ ক্যাম্পের সহকারী হজ কর্মকর্তা আব্দুল মালেক মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবার সফলতার সঙ্গেই হজযাত্রীদের সঠিক সময়ে সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত ৩৯৮ জনকে সরকারের উদ্যোগে টিকিটের ব্যবস্থা করা হয়। তাদের সবাইকে সৌদি আরবে পাঠানো হয়েছে। আর কোনো প্রতারিত হজযাত্রী আছে কী না জানতে চাইলে তিনি ...
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ মডেল : মোদি

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ মডেল : মোদি

জাতীয়, স্লাইড
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে একটি মডেল বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসার পাশাপাশি তিনি এর কৃতিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেও উল্লেখ করেছেন। তবে সন্ত্রাস দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতির সমালোচনা করেন তিনি। মোদি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ একটি মডেল। সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে হাসিনাজি কঠোর মনোভাব দেখিয়েছেন। সীমিত সক্ষমতা নিয়ে এ কাজ করতে গিয়ে তিনি বড় ধরনের ঝুঁকি নিয়েছেন।’ তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই একক লড়াই চালাতে গিয়ে শেখ হাসিনার জীবনও যে ঝুঁকির মধ্যে পড়েছে সে বিষয়েও তিনি অবগত। গত শনিবার রাতে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক হয়। ৪৫ মিনিটের ওই বৈঠক শেষে মোদি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রীর একজন সফরসঙ্গী। এদ...