লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত
মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। মঙ্গলবার তার নিজ দলের একাধিক নেতাসহ বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘মুখফোঁড়রা অনেক কথাই বলেন। এটা তাদের স্বাধীনতা। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারাও (সাংবাদিক) এটা গ্রহণ করবেন না।’ মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক ...







