Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

নিহতের সংখ্যা বেড়ে ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

নিহতের সংখ্যা বেড়ে ৭০, উদ্ধার অভিযান সমাপ্ত

জাতীয়, স্লাইড
  পদ্মায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান আজ সোমবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে আরও কয়েকদিন ডুবুরিরা উদ্ধার কাজ চালাবে।পাটুরিয়া ঘাটে খোলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার হওয়া লাশ নিয়ে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৭টি পুরুষ, ২৪টি নারী ও ১৯টি শিশুর লাশ। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৬৮টি লাশ। গতকাল রবিবার মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যাওয়ার পথে আরেকটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা। ডুবে যাওয়া লঞ্চটিকে আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ রুস্তম।...
রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে রিজভীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মোহাম্মদপুর থানা পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবী : মীরসরাইতে বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল

অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবী : মীরসরাইতে বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অবিলম্বে গতকাল সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সকাল ৮টায় মীরসরাই উপজেলা সদর এলাকায় এক ঝটিকা মিছিল ও বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এর সমর্থিত নেতাকর্মীদের অংশগ্রহনে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, যুবদল নেতা জিপসনকে গ্রেফতার ও বারইয়াহাটে যুবদলকর্মীকে নাশকতামূলক মিথ্যা অভিযোগে আটকের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল করে। সকাল ৮টায় মীরসরাই কলেজ থেকে শুরু করে ঢাকা –চট্টগ্রাম মহাসড়ক হয়ে কোর্ট রোড পেরিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন এলাকার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন এর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যু...
লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি

জাতীয়, বিশেষখবর
  পদ্মায় লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার বেলা পৌনে ১২টায় পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে পদ্মা নদীতে লঞ্চডুবির পর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন-সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) গোলাম মাঈনউদ্দিন হাসান ও সমুদ্র পরিবহন অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান।নৌপরিবহন মন্ত্রণালয় রবিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নৌযান দুর্ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটিও এ দুর্ঘটনার তদন্ত করবে বলে ওই আদেশে জানানো হয়।...
আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

আন্দোলনে হতাহতদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেবে বিএনপি

জাতীয়, বিশেষখবর
  দেশে চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। আজ রবিবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতদের সবাইকে এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে বিএনপি। নিহতদের দেবে ‘জাতীয় বীর’ এর মর্যাদা। আহতদের দেবে জাতীয় সম্মান। এছাড়া সবাইকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, “সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, “দেশের জনগণ এখন সরকারি শ্বেতসন্ত্রাসের করুণ শিকারে পরিণত হয়েছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে মানুষের ভোটের অধি...
চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।উপজেলার সাদনপুর ইউনিয়নের লটকন পাহাড় এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে পাহাড়ে গরু-মুরগির খামারের আড়ালে এই আস্তানা গড়ে তোলা হয়।র‌্যাব জানিয়েছে, অভিযানে তিনটি একে-২২ রাইফেল, ছয়টি পিস্তল, একটি ম্যাগনাম রিভলবার, ও তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। এছাড়া পিস্তলের নয়টি ম্যাগজিন, একে ২২ রাইফেলের ছয়টি ম্যাগজিন (৭৫১টি গুলি), .২২ গুলি ৪৩৮টি, .৩২ রিভলবারের গুলি ১৫টি, শর্টগানের গুলি ২৯৩টি ছাড়াও ১৬৬টি বিভিন্ন ধরণের গুলির খালি কেস উদ্ধার করা হয়েছে। এসব আগ্নোয়াস্ত্রের বাইরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার, ওয়্যারলেস সেট, আর্মি বুট, জঙ্গলে চলাফেরার বুট, টর্চলাইট, বক্সিং গ্লাভস, ট্রাকস্যুট, ক...
ইলিশ-চিতল আর কুমিল্লার রসমালাই দিয়ে মমতাকে আপ্যায়ন

ইলিশ-চিতল আর কুমিল্লার রসমালাই দিয়ে মমতাকে আপ্যায়ন

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে ইলিশ মাছ ভাজি, চিতল মাছের কোপ্তা এবং কুমিল্লার রসমালাইসহ বিভিন্ন মুখরোচক ও জনপ্রিয় খাবার দিয়ে তাঁদেরকে আপ্যায়ন করেন।  দুপুরে গণভবনে এ ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসস’কে জানান, তাঁদেরকে আরও যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়, সেগুলো হচ্ছে- কালিজিরা চালের সাদা ভাত, চিংড়ির মালাইকারি, রূপচাঁদা মাছ ভাজি, ইলিশের ডিম ভাজি, সরিষা ইলিশ, রুই মাছের পেটি, খাসির মাংসের রেজালা, হাড় বিহিন মুরগির মাংস এবং সবজি ভাজি। এছাড়াও মাখন-রুটি এবং রসুন ও ক্যাপসিকাম দিয়ে ইলিশ মাছ রান্না পরিবেশন করা হয়। ডেসার্ট হিসেবে ছিল- কুমিল্লার রসমালাই ও মিষ্টি দই।...
খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আবারও খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিলো পুলিশ। শনিবার  দুপুরে কয়েকজন সেনা কর্মকর্তা শুকনো খাবার নিয়ে কার্যালয়ে যেতে চাইলে পুলিশ ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনার পর গুলশানের ৮৬ নম্বর সড়কের উভয়মুখে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় অবস্থিত। দীর্ঘ দিন ধরে যেখানে তিনি অবস্থান করছেন।জানা গেছে, গত এক সপ্তাহ যাবত বাসায় খাবার বন্ধ করে দেয় পুলিশ। এরপর খালেদা জিয়ার জন্য মহিলাদলসহ শিল্পীদের অনেকেই খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে দেখা করতে যান। কিন্তু পুলিশ কাউকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।  এ অবস্থায় শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাদের গুলশানের ৮৬ নম্বর সড়ক থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশ।শনিবার ১২টা ২০ মিনিটে হাতে বিভিন্ন ধরণের খাবার প্যাকেট, পানি ও কলা নিয়ে কয়েকজন সেনা সদস্য য...