Sunday, November 8Welcome khabarica24 Online

জাতীয়

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ না বদলালেও সময়সূচি  পরিবর্তন করেছে পিএসসি। ৬ মার্চ সকাল সাড়ে নয়টার পরিবর্তে এই পরীক্ষা ঐদিন বেলা তিনটায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে।৩৫তম বিসিএসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন। এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তারিখ পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি প...
ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।মহান ভাষাসৈনিকদের স্মরণে শনিবার বাদ আসর অনুষ্ঠিত মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মোনাজাতে অংশ নেন। খালেদা জিয়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করছেন।৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে অবস্থান নেওয়া দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ূম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) এম এ মজিদসহ কার্য...
আজ শোকের গৌরবের অমর একুশে

আজ শোকের গৌরবের অমর একুশে

জাতীয়, বিশেষখবর
আজ অমর একুশে। বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের, এমনকি মানব ইতিহাসের এক অনন্য দিন। মানব ইতিহাসে প্রথমবারের মতো ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি। দিনটি তাই বিশ্বজুড়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। ৬৩ বছর আগের এই দিনে বাঙালির মায়ের ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে ঢাকার রাজপথ হয়ে উঠেছিল উত্তাল। উর্দুভাষী পাকিস্তানি শাসকদের হুমকি-ধমকি, রক্তচক্ষু উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে রাজপথে নেমে এসেছিল বাংলার ছাত্র-শিক্ষক, নারী-শিশুসহ নানা বয়সী অসংখ্য মানুষ। আকাশ-বাতাস কাঁপিয়ে তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। পুলিশ গুলি চালিয়েছিল ওই মিছিলে। অসীম সাহসী বাঙালি তরুণরা বুক পেতে দিয়েছিল সেই বুলেটের সামনে। গুলিতে লুটিয়ে পড়েন রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউরসহ অনেকে। রাজপথে তাজা রক্ত আর পলাশ-শিমুলে রক্তিম হয়ে ওঠ...
সহিংসতা বন্ধে শান্তিপূর্ণ উদ্যোগের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

সহিংসতা বন্ধে শান্তিপূর্ণ উদ্যোগের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

জাতীয়, স্লাইড
  বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা অবসানে সরকারকে শান্তিপূর্ণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।বৃহস্পতিবার ওয়াশিংটনে জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লিখিত বক্তব্যে একথা বলা হয়েছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে সরকারকে শান্তিপূর্ণ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সব দলকে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক মতপ্রকাশের সুযোগ দেওয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া মানবাধিকার পরিস্থিতি নিশ্চিতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যমের প্রতিও জোর দেন তিনি।’বাংলাদেশে চলমান আন্দোলনে সহিংসতায় সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানিয়ে বিএনপি জোটকে অবিলম্ব...
তিস্তা নিয়ে আমার ওপর আস্থা রাখুন

তিস্তা নিয়ে আমার ওপর আস্থা রাখুন

জাতীয়, স্লাইড
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টন নিয়ে বলেছেন, আমার ওপর আস্থা রাখুন। এটা আমাদের প্রবলেম (সমস্যা)। এটা আমাদের-আপনাদের সবার প্রবলেম। তিনি বলেন, আমি হাসিনাদির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গেও এ বিষয়েও কথা বলবো। বিষয়টি আমাদের ওপরই ছেড়ে দিন। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুইবাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘বৈঠকি বাংলা আড্ডা’য় মমতা বন্দ্যোপাধ্যায় এ সব কথা বলেন। তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত। বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে, এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ পরিবার আনন্দিত। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন...
পঞ্চম দফা রিমান্ডে রিজভী

পঞ্চম দফা রিমান্ডে রিজভী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ নিয়ে পঞ্চম দফায় রিমান্ডে দেওয়া হল রিজভী আহমেদকে।১৬ ফেব্রুয়ারি রিজভীকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক। ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভীকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহা...
নিরাপত্তার চাঁদরে শহীদ মিনার এলাকা

নিরাপত্তার চাঁদরে শহীদ মিনার এলাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কয়েক স্তরের নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এরইমধ্যে গোটা এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা জালের পাশাপাশি সাদা পোশাকে সতর্ক রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ দেশের বিশিষ্ট নাগরিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আর এ কারণে ওই এলাকার নিরাপত্তায় এরই মধ্যে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। এ নিরাপত্তা শনিবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত বলবৎ থাকবে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল বাতেন বলেন, প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি-ভিআইপি ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে...
নাশকতার বিচার বাংলার মাটিতেই হবে: প্রধানমন্ত্রী

নাশকতার বিচার বাংলার মাটিতেই হবে: প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। দশম সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের এক সম্পুরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কোনো নাশকতা সহ্য করবে না। মামলা হয়েছে, আইন তার আপন গতিতে চলবে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা আদালত করবে। এই খুনের দায় তিনি এড়াতে পারবেন না। তিনি বলেন, এত বড় অন্যায় বরদাস্ত করা যায় না। এই অন্যায় বরদাস্ত করলে এই দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এর বিচার হবে।তিনি বলেন, ক্ষমতায় থাকতে উনি মানুষ হত্যা করেছেন। এখন উনি না বিরোধী দলে, না ক্ষমতায়। উনার ভুল সিদ্ধান্ত উনি নির্বাচনে আসেন নাই। জামায়াতের খাতিরে নির্বাচনে আসেন নাই। এখন জনগণের উ...