২ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের আইন মন্ত্রিসভায় উঠছে
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের খসড়া আগামী ২ মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠছে।বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় মন্ত্রী এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আমার মনে হয় আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে না উঠলে এর পরের বৈঠকে (২ মার্চ) আইনের খসড়াটি উঠবে।এর আগেও আইনমন্ত্রী একাধিকবার সংশোধিত আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছিলেন। কিন্তু ঘোষিত সময় অনুযায়ী খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য ওঠেনি।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ২০১৩ সালের আগস্ট মাসে তদন্ত শুরু হয়। গত বছর ২৫ মা...







