Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

চসিকের নতুন মেয়র নাছির

চসিকের নতুন মেয়র নাছির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক'র নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। চসিকের মোট ৭১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে ‘হাতি’ প্রতীক নিয়ে নাছির সর্বমোট ৪,৭৫,৩৬১ ভোট পেয়েছেন। অার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৩,০৪৮৩৭ ভোট। তার প্রতীক ছিল কমলালেবু।চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে সর্বশেষ এ ফলাফলে ঘোষিত হয়। রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন এ ফলাফল ঘোষণা করেন। ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাকায় মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরুর পরপরই চট্টগ্রাম সিটি করপোর...
নেপাল ভ্রমণে সতর্কতা জারি

নেপাল ভ্রমণে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার মানুষ হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে।এদিকে, শনিবারের প্রথম ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। এরমধ্যে গতকাল মঙ্গলবারও দুই আফটার শকের কবলে পড়ে প্রতিবেশি এই দেশটি। এ কারণে এখনও দেশটির লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।...
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতির বুকে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।এর আগে, গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি।...
নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

জাতীয়
তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গত দুদিনে ও আজকে অনেক অভিযোগ পেয়েছি এবং সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমাদের পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী আপনারা (মিডিয়া) যেতে পারবেন। গোপন স্থান (যেখানে সিল মারেন ভোটাররা) ছাড়া অন্যত্র সব জায়গায়ই আপনারা যেতে পারবেন। তবে অনেক লোক এক সঙ্গে যেতে পারবে না।নির্বাচনে মিডিয়াকর্মীদের বিভিন্নভাবে বাধা ও হয়রানি করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে কাজী রকিবউদ্দীন বলেন, কারা আপনাদের বাধা দিয়েছে। তাদের নাম বা পরিচয় দেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।নির্বাচনে ভোট জালিয়াতিসহ বিভিন্ন ঘটনার পরও কেন সেনাবাহিনী নামানো হল না এমন প্রশ্নে তিনি বলেন, যদি সেখানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন তারা যদি বলেন পরিস্থিতি নিয়ন...
যেকোনো উপায়ে জয়লাভ আসলে জয় নয়

যেকোনো উপায়ে জয়লাভ আসলে জয় নয়

জাতীয়, স্লাইড
  নির্বাচনে যেকোনো উপায়ে জয়লাভ আসলে কোনো জয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ মঙ্গলবার এক আনুষ্ঠানিক  টুইটবার্তায় এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে তিনি ঢাকা উত্তরের এক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তখন সুষ্ঠু নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল বলে জানান বার্নিকাট। আরেক টুইট বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিটি নির্বাচনে সহিংসতা হতাশাজনক। পাশাপাশি তিন সিটিতে বিএনপির নির্বাচন বয়কট করাও হতাশাজনক।'এর আগে সোমবার তিনি এক টুইট বার্তায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলে মন্তব্য করেছিলেন। আগামীকালের [আজকের] ভোট এই স্পিরিটের একটি উদাহরণ হবে বলেও টুইটে লিখেছিলেন তিনি।মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদ...
ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি

ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের  মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি একে তামাশা ও প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেন।এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সিপিবি বাসদ সমর্থিত উত্তরের প্রার্থী আব্দুল্লা কাফী ও দক্ষিণে বজলুর রশীদও দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।সাকি বলেন, যেভাবে ভোটকেন্দ্র দখল, গণসিল মেরে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, তাতে এটাকে নির্বাচন বলে না। এ প্রক্রিয়ার ওপরে আমাদের আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই ফলাফলের ওপরেও আমাদের কোনো আস্থা নেই। সুতরাং যে নির্বাচনের ওপরে আমাদের আস্থা থাকবে না, আস্থা না থাকলে সেই নির্বাচন তো প্রত্যাখ্যানই করতে হয়।নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনিক কারসাজি ব্যাপকভাবে বিরাজ করছে...
ব্যালট সংকট: ফিরে গেলেন ভোটাররা

ব্যালট সংকট: ফিরে গেলেন ভোটাররা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেলা সাড়ে ১১টা স্পট সিদ্বেশ্বরী গার্সল স্কুল। এই কেন্দ্রের ৮টি বুথেই ব্যালট নেই। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভেতরে প্রবেশ করতে না পেরে বিফল মনোরথে ফিরে যান। একই অবস্থা রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপট জালভোটের কারনে দুপুর ১২টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে ব্যালট সংকট দেখা দেয়।সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সকালে যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থক ক্যাডাররা প্রকাশ্যে ব্যালটে সিল বাক্সে ভরে দেয়। বেলা নটার পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। অসংখ্য ভোটার ভোট দিতে এসে দেখেন তাদের ভোট দেয়া হয়েছে। কেউ কেউ ভোটার নম্বর খুঁজে পাননি। ভোট কেন্দ্রের বাইরে স্বেচ্ছাসেবকদের কোন পাত্তা নেই। সকালে বিএনপি সমর্থিত প্রার্থীদের স্বেচ্ছাসেবক ও পোলিং এজেন্টদের কেন্দ্র  থেকে বের করে দেয়া অধিকাংশ ভোটকেন্দ্র থেকে। ফলে ভোট দিতে গিয়ে শত শত ভোটারদের বিড়...
কারচুপির অভিযোগে তিন সিটিতেই বিএনপির নির্বাচন বর্জন

কারচুপির অভিযোগে তিন সিটিতেই বিএনপির নির্বাচন বর্জন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কারচুপির অভিযোগে ৩ সিটিতেই নির্বাচন বর্জন করেছে বিএনপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করার পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনও বর্জন করেছে দলটি। নানা অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মওদুদ আহমেদ বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সরকার, নির্বাচন কমিশন, র‌্যাব-পুলিশ একাকার হয়ে গেছে। নির্বাচনে ৫ শতাংশ ভোটা্রও এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। অথচ বেলা ১২টার আগেই অনেক কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে বলে ভোট দিতে গিয়ে ভোটাররা ফেরত আসেন। তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে রাষ্ট্র একদলীয় ফ্যাসিবাদ আচরণ করেছে। নির্বাচনকে সরকার প্রহসনে পরিণত করেছে।সংবাদ সম্মেলনে ঢাকা সিটি উত্তরের মেয়র প্...