আ’লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিপিবি-বাসদ
ঢাকা উত্তর ও দক্ষিণের সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেয় দল দুটি।সংবাদ সম্মেলনে দল দু’টির নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তা আবারো প্রমাণিত হয়েছে। এই নির্বাচন অতীতের ভোট কারচুপির সকল রেকর্ড ভঙ্গ করেছে। একই সঙ্গে সিপিবি-বাসদ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, ইঞ্জিনিয়ার শম্পা বসু, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেত্রী জলি তালুকদার প্রমুখ। এসময় সিপিবি-বাসদ সমর্থিত দক্ষিণের...







