রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে একুশের আলোচনা, ইফতার ও জন্মদিনে কবি সম্মাননা
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা, ইফতার মাহফিল ও কবির জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও মহান একুশের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতার উপলব্দি নিয়ে পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে সাংবাদিক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর নুরুল আফছার ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার জিনাত সুলতানা ফেরদৌস, ডা: সালাউদ্দিন খাঁন, সাংবাদিক রাজিব মজুমদার, লেখক নাছির উদ্দিন ভূঞা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকি...






