Friday, September 11Welcome khabarica24 Online

জাতীয়

শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল ১৮ দল

শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল ১৮ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি শর্ত সাপেক্ষে  শুক্রবারের সমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল। শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার এ অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুর  বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে ২৫ অক্টোবর দুপুর ২ টায় সমাবেশের লিখিতভাবে অনুমতি চান।  বৃহস্পতিবার দুপুরে বিএনপিতে সমাবেশের অনুমতি দিয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছি। ১৩টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে মিডিয়াকে জানান, শুক্রবার যে কোন মূল্যে ঢাকায় সমাবেশ করবে বিএনপি।...
শাহজালাল বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের ১৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের জিজি ০৭৯ এর হংকং ফ্লাইট থেকে বিমানবন্দর কাস্টম ও এয়ারপোর্ট আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) গোপন তথ্যের ভিত্তিতে এ স্বর্ণ উদ্ধার করে।  বিমানটি ল্যান্ড করার পর পরই তারা পুরো বিমান তলস্নাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ব্যাগ উদ্ধার করি। ব্যাগের মধ্যে ১৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমের হেফাজতে জমা দেয়া হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে করা সম্ভব হয়নি।...
বিডিআর হত্যা মামলার রায় ৫ নভেম্বর

বিডিআর হত্যা মামলার রায় ৫ নভেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বিডিআর হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামী পাঁচ নভেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল মঙ্গলবার জানান, নিরাপত্তাজনিত কারণে বুধবার রায় ঘোষণা হবে না। এর আগে গত ২০ অক্টোবর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর ৩০ অক্টোবর বুধবার রায়ের তারিখ ঘোষণা করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর রাজধানীর পিলখানায় কিছু জওয়ান বিদ্রোহ ঘোষণা করে। ওই বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়।...
নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত

নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে শেরেবাংলানগরে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ জানান, এই বিধিমালায় সরকারি সুযোগ সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আমাদের বর্তমান আচরণবিধি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উপযোগী। তাই বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উলেস্নখ করে তিনি বলেন, দুই দলের মধ্যে সরকার পদ্ধতি নিয়ে আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে আমরা এটাকে নির্বাচনের সুন্দর পরিবর্তন হিসেবে দেখছি আমরা। তাই আমরা আশা করছি খুব তারাতারি একটি সমাধান হবে। মন্ত্রী-এমপি পদের ক্ষেত্রে আচরণবিধির বাধ্যবাধকতা বিষয়ে তিনি বলেন, লেভেল পেস্নয়িং ফিল্ড তৈরির জন্য মন্ত্রী-এমপিরা তাদের সরকারী কর্মসূচ...
৩১ অক্টোবর ১৮ দলের দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ

৩১ অক্টোবর ১৮ দলের দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী ৩১ অক্টোবর সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিরোধী জোটের ডাকে টানা ৬০ ঘণ্টা হরতাল শেষে মঙ্গলবার বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দেশব্যাপী হরতাল পালন করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করেন। হরতাল সফল করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে চট্টগ্রামের জনসভায় আক্রমণ করা হয়েছে। গতকার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতা-কর্মীদের স্ট্যান...
দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রচার উদ্দেশ্যমূলক: মির্জা  ফখরুল

দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রচার উদ্দেশ্যমূলক: মির্জা ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই ফোনআলাপটি গনমাধ্যমে প্রকাশ করা উচিত হয় নাই।সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।...
বিএনপির হরতাল শেষে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষনা

বিএনপির হরতাল শেষে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষনা

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিনিধি টানা ৬০ ঘন্টার হরতালে শেষে, হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং শুক্রবার গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সংলাপের নামে সরকার নাটক সাজাচ্ছে। সরকারকে টালবাহানা না করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে আবারো আহ্বান জানান তিনি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।...
পিলখানা হত্যা মামলার রায় বুধবার হচ্ছে না

পিলখানা হত্যা মামলার রায় বুধবার হচ্ছে না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বহুল প্রত্যাশিত বিডিয়ার বিদ্রোহের হত্যাকান্ডের রায় আগামীকাল বুধবার  মামলার রায় হওয়ার কথা ছিল। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে থেকে জানা গেছে, কাল বহুল আলোচিত ঐ মামলার রায় হচ্ছে না।বিডিআর বিদ্রোহের ঘটনাটি শরু হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের  দরবার হল থেকে। সকাল আটটায় দরবার শুরু হওয়ার কথা থাকলেও, সেদিন দরবার বসেছিল সকাল নয়টা দুই মিনিটে।দরবার হলে উপস্থিত ছিলেন আড়াই হাজারেরও বেশি বিডিআর সদস্য। তত্কালীন বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্যের সময় দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করে। বিদ্রোহের শুরু। সকাল সাড়ে ১০টায় বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে। মিনিট পাঁচেকের মধ্যে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হন। সিঁড়িতে পা দিতেই ব্রাশফায়ার। মুহূর্তে ঢলে পড়েন ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তা।২৫ ফেব্রুয়ারি সকালেই মহাপরিচালক খুন হয়েছিলেন।বিডিআর...