দুই নেত্রীর বিস্তারিত ফোনালাপ
ঢাকা : গত শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টেলিফোন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রীর এডিসি এমরানের মোবাইল থেকে বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মোবাইলে এই ফোনালাপ হয়। দীর্ঘ ফোনালাপে দুই নেত্রী ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। তিক্ত অভিজ্ঞতাও বিনিময় করেন।
শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আপা কেমন আছেন? আমি আপনাকে দুপুরে ফোন দিয়েছিলাম।
জবাবে খালেদা বলেন, আপনার কোন ফোন আমি পাই নি।
শেখ হাসিনা : আমি নিজে ফোন করেছি। কিন্তু আপনি ধরেন নি।
খালেদা জিয়া : রেডফোন তো অনেকদিন ধরে বিকল। আমার অফিস থেকে চিঠি দেয়ার পরেও এই ফোন ঠিক করা হয়নি।
শেখ হাসিনা : কেন আমি তো রিংয়ের শব্দ শুনেছি। আপনি শুনেন নি।
খালেদা জিয়া : না না কোন রিং হয়নি। আমিতো বাসায়ই ছিলাম। রিং হবে কিভাবে? ওই ফোনতো নষ্ট দু’বছর ধরে।
শেখ হাসিনা : ফোন নষ্ট ছিল, না নষ্ট করে রেখেছেন...






