হরতাল প্রত্যাহারের অনুরোধ প্রত্যাখ্যান খালেদার
ঢাকা : হরতাল প্রত্যাহার করে আলোচনা বসতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের দাবি গণদাবিতে পরিণত হয়েছে । এর প্রতি যদি আপনি নীতিগতভাবে সম্মত হন তাতে করে হরতাল অবরোধ তুলে দিয়ে আলোচনায় বসতে রাজী আছি।
চেয়ারপারসনের প্রেস সচিব জানান, কর্মসূচি প্রত্যাহার প্রসঙ্গে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে বলেন ,অনেক দেরি করে ফেলেছেন, সময় মত ফোন করলে ভাবা যেত। তাই হরতাল বহাল থাকবে। হরতাল কর্মসুচি শেষ হলে যেকোনো সময় আলোচনার প্রস্তাব দিলে আলোচনার জন্য প্রস্তত আছি।
প্রধানমন্ত্রী হরতাল স্থগিত করে দিয়ে আলোচনায় বসতে চাইলে খালেদা জিয়া জনান, এটি কেবল বিএনপির নয় ১৮ দলের পূর্বঘোষিত কর্মসুচি। তাছাড়া আপনার পুলিশ বাহিনী যেভাবে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের তারা করে যাচ্ছেন। এই মূহুর্তে ১৮ দলের সবাইকে এক সঙ্গে কাজ করার সুযোগ নেই। কর্মসূচি প্রত্যাহার ...







