Monday, July 27Welcome khabarica24 Online

জনপদ

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়

জনপদ, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান নির্বাচন কমিশনকে গ্রহণের প্রশ্নেই আসে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ইসি কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়। তারা সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবে না। বর্তমান ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এর সর্বশেষ প্রমাণ হচ্ছে বিএনএফ নামে একটি সংগঠনকে নিবন্ধন দেওয়া।রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার বৈঠক নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন- নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ১৮ দলীয় জোট কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।...
সংবিধান লঙ্ঘনের প্রতিবাদে সোমবার কালো পতাকা মিছিল

সংবিধান লঙ্ঘনের প্রতিবাদে সোমবার কালো পতাকা মিছিল

জনপদ, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান সরকার সংবিধান লংঘনের প্রতিবাদে সোমবার রাজধানীসহ সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। রোববার বেলা ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।রিজভী আহমেদ বলেন, পদত্যাগ পত্র জমা দেয়ার পরও মন্ত্রীদের দায়িত্ব পালন সংবিধানের গুরুতর লংঘন। এর প্রতিবাদে বিএনপিসহ ১৮ দলীয় জোট সোমবার রাজধানী সহ সারাদেশে জেলা, মহানগরে কালো পতাকা মিছিল করবে। রিজভী আরো বলেন মহাজোট সরকারের রাজনৈতিক মতাদর্শ হলো গণতন্ত্রের মূলনীতি বিরোধী। তাই সংলাপের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগ্রহ নেই ক্ষমতাসীনদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রকে এখন ফ্যাসিবাদী রূপ দেয়া হয়েছে। গণঅভ্যুত্থান ছাড়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র টিকে থাকার সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন।...