Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই পাকিস্তান টুডে নামক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’ বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,...
টি-টোয়েন্টিতে এগিয়ে গেল শ্রীলংকা

টি-টোয়েন্টিতে এগিয়ে গেল শ্রীলংকা

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক ।। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খুব সহজেই জিতেছে শ্রীলংকা। এ জয়ে তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকরা ৬ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৫৫ রানের জবাবে শ্রীলংকা ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ১৫৮ রান। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে দ্বিতীয় বলেই ধাক্কাটা দেন লাসিথ মালিঙ্গা। তবে খেলার শুরুতেই নামে বৃষ্টি। আর সে বৃষ্টি থামার পর এই পেসারের ইন কাটার বলে মিডল স্টাম্প হারান তামিম। তখনো বাংলাদেশ ইনিংসে কোন রান যোগ হয়নি। সে ধাক্কা সামাল দেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে এ দুজন যোগ করেন ৫৭ রান। কিন্তু এক ওভারেই ফিরেন দুজন। একেবারে অপ্রয়োজনে রান আউট হয়ে যান সাব্বির। প্রসান্নার সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরে আসার আগে ১৪ বলে ১৬ রান করেন সাব্বির। একই ওভারের পঞ্চম বলে সানজায়ার বলে ফিরেন সৌম্য সরকার। ২০ বলে ২৯...
টেস্ট নয়, ওয়ানডে দল ঘোষণা ২১, অনুশীলন শুরু ২৩ ফেব্রুযারি!

টেস্ট নয়, ওয়ানডে দল ঘোষণা ২১, অনুশীলন শুরু ২৩ ফেব্রুযারি!

খেলাধুলা, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক :সফর অনিশ্চিত নয়। টাইগারদের শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দেয়নি। তবে লঙ্কান বোর্ডের কিছু টালবাহানা আছে। ভেতরের খবর- একদম শেষ দিকে টাইগারদের সফর সূচিতে খানিক পরিবর্তন আসছে। কথা ছিল- ৭ এপ্রিল গলে টেস্ট দিয়ে শুরু হবে টিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। কিন্তু শেষ খবর, সম্ভবত তাতে পরিবর্তন আসছে। টেস্ট নয়, সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম এমন তথ্যই দিয়েছেন। আজ রাতে সাথে আলাপে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করলেন, ‘শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।’ এখন ফরম্যাট বদলের পাশাপাশি ভেন্যু ও দিনক্ষণ পাল্টাবে কিনা? তা জানাতে পারেননি বিসিবি গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। খালি জানিয়েছেন, ‘আমি যতটুকু শুনেছি, তাতে টেস্ট নয়, প্রথম ওয়ানডে হবে।’ এদিকে প্রথমে টেস্ট না হলে খানিক বিপ...
মীরসরাইয়ে ৭ম দুরন্ত T20 গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্টে এফডিএফ বাংলাবাজার চ্যাম্পিয়ান

মীরসরাইয়ে ৭ম দুরন্ত T20 গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্টে এফডিএফ বাংলাবাজার চ্যাম্পিয়ান

খেলাধুলা, প্রথম পাতা, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম :::  মীরসরাইয়ের আবুরহাট দূরন্ত সংঘের উদ্যোগে ৭ম দূরন্ত টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। বিকাল ৩ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে এবং দূরন্ত সংঘের সভাপতি আশরাফ হোসাইন নয়নের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী্ ইউনিয়নের ও মীরসরাই সদর ইউনিয়নের সাবেক সচিব কামাল পাশা, রাজনীতিবিদ আজমল খাঁন সৈকত, ইছখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আলম, ওচমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খালেক, আবুরহাট সরকারি...
মিঠাছরায়  আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

মিঠাছরায় আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাই উপজেলার মিঠাছরা মাঠে গত রবিবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত স্থানীয় আলোর দিশারী সংগঠনের উদ্যোগে গোল্ডকাপ অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ। গত ২০ জানুয়ারী শুরু হওয়া উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহন করে উপজেলার ১৬ টি দল। রবিবার ফাইনালে খেলায় ৪৪ রানের ব্যবধানে পূর্ব মলিয়াইশ এর নিউ একতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে মিঠাছরাস্থ ফুটন্ত গোলাপ । টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফরহাদ হোসেন। সেরা বোলার নির্বাচিত হয় জয়নাল আবেদিন। দুপুর থেকে ফাইনাল রাউন্ড এর উক্ত খেলা শেষে বিকাল ৫টায় স্থানীয় ক্রিয়ামোদি রিপন গোপ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ,...
শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

খেলাধুলা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতনিধিঃ শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়। এ স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় আয়োজিত ১ম শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাস্থ চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নাঈম টিম (চৌদ্দগ্রাম) কে পরাজিত করে এফডিএফ (বাংলাবাজার) চ্যাম্পিয়ান হয়। সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার সভাপতি ও চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিছড়ী উপজেলার ইউএনও ও শান্তিনীড়ের গর্বিত সদস্য জাহিদ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জসীম উদ্দিন, মেহের গ্রুপের চেয়ার...
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠানরত এই প্রস্তুতি ম্যাচটি দুই দিনের। এতে দুই দলই একটি করে ইনিংসে ব্যাটিং করবে। প্রতিদিন খেলা হবে ৯০ ওভার করে। প্র​স্তুতিমূলক ম্যাচ বলেই দুই দল খেলছে ১৪ জন খেলোয়াড় নিয়ে। ব্যাটিং অবশ্য করবেন ১১ জনই। ফিল্ডিংয়েও থাকবেন ১১ জন। সকালে টসে জিতে ব্যাটিং নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় আউট হয়ে গেছেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ​ছিল ১ উইকেটে ৪০। সৌম্য সরকার ১৮ ও তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত আছেন। ইমরুল আউট হয়েছেন ৪ রানে। চামা মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হয়েছেন তিনি।...
আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

খেলাধুলা, খেলার মাঠ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি। আজ শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই। জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়। নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ ৯ জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে। উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।...