Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়। এ স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় আয়োজন করেন ১ম বারের মত শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাস্থ চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২১ জানুয়ারী (শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান। সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং নুরুল করিম ও সাইদুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জসীম উদ্দিন, ১নং ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দিন, বিদ্যালয় সভাপতি মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আতাউল্লা, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ । সভায় বক্তারা যুব সমাজকে মাদকের নির্মল ছোবল থেকে রক্ষা করতে এ ধরণের খেলাধুলা আয়োজনের ভূয়শী প্রশংসা করেন। এতে আ...

কামরুলের ৬৩ বলে ২ রানের রেকর্ড!

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া ডেস্ক  : একাদশে তার মূল ভূমিকা হলো পেস আক্রমণের। ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিন আর কী ই বা করতে পারেন। যেখানে স্বীকৃত ব্যাটসম্যানরাই ব্যর্থ। তবে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে স্বীকৃত ব্যাটসম্যানরা যেভাবে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে আউট হলেন; তার মাঝে দাঁড়িয়ে একমাত্র কামরুলই সম্ভবত ‘পিওর টেস্ট ক্রিকেট’ খেললেন। ৬৩ বল খেলে করলেন ২ রান! স্থান পেলেন রেকর্ড বুকেও।   কামরুলের ধৈর্য্য আছে বলতে হবে! বেশ কিছু সময় কাটিয়ে দিলেন উইকেটে। ৬৮ বল খেলা কিন্তু কম কথা নয়। তার আগে টেস্টে ৬০ কিংবা এর বেশি বল খেলে এমন রেকর্ড আছে মাত্র ২ জনের। ১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। কিন্তু তার সৌজন্য দশম উইকেট জুটিতে ৩২ রান উঠেছিল! অ্যালটের কৃতিত্বেই সেবার ফলোঅনে পড়েও ম্যাচ ড্র করেছিল কিউইরা।   ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানা টেস্...
বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
ফাইনালটা ফাইনালের মতো হলো না। একপেশেই হলো। দর্শকে ঠাসা  স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের সেরা দল হতে বেশি সময় নিল না ঢাকা ডায়নামাইটস। ১৪ বল বাকি থাকতেই রাজশাহী কিংসকে অলআউট করে শিরোপা জয় করে নিল সাকিবের দল। লড়াই করলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডুইন ব্রাভো, এভিন লুইস, সাব্বির রহমান, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেলরা। শীতের রাতে ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএলের চতুর্থ  আসরে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বের প্রথম লড়াইয়েই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। একাই পদ্মাপাড়ের দলটিকে জয় উপহার দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু ইনিংস খেলে। যদিও শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৩...
সাব্বিরের সেঞ্চুরি ম্লান করে দিয়ে মুশফিকদের জয়

সাব্বিরের সেঞ্চুরি ম্লান করে দিয়ে মুশফিকদের জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক ।। বিফলে গেল সাব্বির রহমানের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তার সেঞ্চুরিটা হার মানল মুশফিকের ৮১ রানের ইনিংসটার কাছে। এবারের বিপিএলে রান হচ্ছেনা দেখে বেশ দুশ্চিন্তা হচ্ছিল আয়োজকদের মাঝে। এবার রানের বন্যা বইয়ে গেল। আর সে রান বন্যার ম্যাচে শেষ ওভারের ম্যাজিকে রাজশাহী কিংসকে ৪ রানে হারিয়েছে বরিশাল বুলস। পুরো ম্যাচের সবকটি ওভারেই চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিল মিতব্যয়ী একটি ওভার। সাব্বির রহমানের অসাধারণ সেঞ্চুরিতে রানের পাহাড় টপকে জয়ের আশা জাগিয়েছিল রাজশাহী কিংস। কিন্তু পারলনা তারা শেষ ওভারে ৯ রান তুলে নিতে। শেষ পর্যন্ত শেষ ওভারের ম্যাজিকে ঘুরে দাঁড়িয়ে জিতল বরিশাল বুলস। বরিশালের ১৯২ রান তাড়া করতে নেমে রাজশাহী শেষ পর্যন্ত থমকে যায় ১৮৮ রানে। শেষ ওভারে দারুণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রাজশাহীর দুই ব্যাটসম্যানকে রান নিতে দেননি থিসারা পেরেরা। মাত্র চারটি রান...
ওয়ানডেতে বাংলাদেশের ১০০ জয় : কার বিপক্ষে কয়টা

ওয়ানডেতে বাংলাদেশের ১০০ জয় : কার বিপক্ষে কয়টা

খেলাধুলা
স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুরে কাল আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডেতে শততম জয় পেল টাইগাররা। ৩১৫ ওয়ানডের পর এল জয়ের সেঞ্চুরি। বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকে। সবচেয়ে বেশি ম্যাচও জিম্বাবুইয়ানদের বিপক্ষে। ৬৭ ম্যাচে জয় ৩৯টিতে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কার বিপক্ষে কয়টি জয় প্রতিপক্ষ                  ম্যাচ       জয়     হার        ফল হয়নি আফগানিস্তান           ৫          ৩        ২            ০ অস্ট্রেলিয়া               ১৯         ১        ১৮           ০ বার্মুডা                   ২           ২        ০            ০ কানাডা                  ২           ১        ১             ০ ইংল্যান্ড                  ১৬         ৩       ১৩            ০ হংকং                     ১    ...
ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

ওরা প্রবীন হলেও, ফুটবলের দৌড়ে এখনো তরুণ……

খেলাধুলা, খেলার মাঠ
রাত সাড়ে ১১ টা। চারদিকে নিকষ কালো অন্ধকার। মীরসরাইয়ে মলিয়াইশের মাঠে তখনও আলোক রশ্মি উপচে পড়ছে। সহস্র দর্শকের সমাগমে পরিপূর্ণ মাঠ। কি হচ্ছে এখানে? হঠাৎ দেখি- ষাট উর্ধ্ব বয়সী ফুটবলার কেশব চৌধুরীকে কাঁদে নিয়ে, বিজয় উল্লাসে মঞ্চের দিকে এগিয়ে আসেন প্রবীন লাল দলের খেলোয়াড়রা। কোমর দুলিয়ে বিজয়ের নাচ-উল্লাস। এক সময় তাদের সাথেও যোগ দেন টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত প্রবীন সবুজ দল। বলছিলাম সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন কর্তৃক ৪৫ উর্ধ্ব বয়সীদের নিয়ে ঈদুল আযহার পরের দিন রাতে আয়োজিত দুর্বার প্রবীন ফুটবল ম্যাচ-২০১৬ এর কথা। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে দুর্বার'র ছিল এ ব্যাতিক্রমী আয়োজন। সাধারণত তরুণরা ফুটবল খেলবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন বলা হবে প্রবীনরা ফুটবল খেলবে, তখন বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়।যেটি মীরসরাইয়ের সকল পর্যায়ের ফুটবলপ্রেমী মানুষদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে । তাও আবার রাত্রিকালীন। পর...
আফগানদের সাথে খেলতে বিসিবি একাদশে ইমরুল-সাব্বির

আফগানদের সাথে খেলতে বিসিবি একাদশে ইমরুল-সাব্বির

খেলাধুলা
আজই আসছে আফগানিস্তান। প্রথমবারের মতো তাদের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ সামনেই। তার আগে আফগানদের সাথে আছে বিসিবি একাদশের একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচ। ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় অনুষ্ঠেয় সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে জাতীয় দলের ওয়ানডে পুলের সাত সদস্য আছেন। ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক সেই সাতের গুরুত্বপূর্ণ তিন জন। ইংল্যান্ড দল আসছে ৩০ সেপ্টেম্বর। তার আগেই টাইগারদের হোম সিজন শুরু হচ্ছে। আফগানদের সাথে সিরিজটা এফটিপিতে নেই। তবে আয়োজন করা হয়েছে নিজেদের উদ্যোগে। তাতে ৩ ওয়ানডের একটি সিরিজ যেমন খেলা হবে তেমন ইংল্যান্ডের সাথে খেলার আগে প্রস্তুতিটাও নেওয়া হবে। গত ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সদস্যের পুলের জাতীয় দল অনুশীলন করছে। সেই দলের ইমরুল, সাব্বির, এনামুলকে ছাড়াও বিসিবি একাদশে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন, শুভাশিস রায়, মেহেদি হাসান ও আলাউদ্দিন বাবুকে। তার মানে আফগানদের বিপক্ষে ওয়ানডে স...
আফগান ও ইংল্যান্ড সিরিজে থাকছেন না মীরসরাইয়ের মারুফ টাইগার

আফগান ও ইংল্যান্ড সিরিজে থাকছেন না মীরসরাইয়ের মারুফ টাইগার

খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক: খাইরুল ইসরাম মারুফ বাংলার ক্রিকেটের দারুন এক সমর্থক। সব সময় মাঠে থাকেন বাংলাদেশ দলকে সমর্থন করা জন্য। সর্ব শেষ ভারতে অনুষ্ঠিত টি টিয়েন্টি বিশ্বাকাপে দেখা যায় তাকে। নিজের টাকায় পাড়ি জমান প্রিয় দলের খেলা দেখতে সেখানে অবশ্য ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি পরে হোটেল যেতে পারেনি এবং সকালে না খেয়েই মাঠে যান দলকে সমর্থন করার জন্য। বর্তমানে এই টাইগার কুয়েতে আছেন এবং সেখানে ঈদও উদযাপন করেছেন। এই সমর্থক কে হয়তো টাইগারও মিস করবেন। কুয়েত থেকে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি। টাইগার ফ্যান দের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি ছড়িয়েছেন , শোয়েব আলী ও BCSA , সাম্প্রতিক কালে মাশরাফিকে নিয়ে লিখা ” হৃদয়ে মাশরাফি ”লেখক এম ইমাম হোসাইন টাইগার প্রেমী হিসেবে নিজেকে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।...