Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

মেসির যাদুতে ফাইনালে আর্জেন্টিনা!

মেসির যাদুতে ফাইনালে আর্জেন্টিনা!

খেলাধুলা, খেলার মাঠ
ফুটবল জাদুকর লিওনেল মেসির রেকর্ডের দিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে জেরার্দো মার্তিনোর দল। এসেকিয়েল লাভেজ্জির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি। দ্বিতীয়ার্ধের দুই গোলে বড় জয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেন ফর্মে থাকা আরেক ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। বাংলাদেশ সময় বুধবার সকালে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর স্বাগতিক দর্শকদের হতাশ করে এগিয়ে যেতে সময় নেয়নি আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে লিওনেল মেসির উঁচিয়ে বাড়ানো বলে হেডে একটু এগিয়ে আসা গোলরক্ষক ব্র্যাড গুজানের উপর দিয়ে বল জালে পাঠান লাভেজ্জি। চতুর্দশ মিনিটে প্রায় মাঝ মাঠের কাছ থেকে বল নিয়ে এগিয়ে শট নেন মেসি। চার খেলোয়াড় মিলেও তাকে রুখতে পারেনি। বলটি অবশ্য ঠেকিয়ে দেন গুজান। তবে ৩২তম মিনিটে মেসির রেকর্ড গড়া আটকাতে পারেননি যুক্তরা...
আইপিএল জয়ে মোট কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ?

আইপিএল জয়ে মোট কত টাকা পাচ্ছেন মুস্তাফিজ?

খেলাধুলা, খেলার মাঠ
বীরের বেশে আজ দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। জীবনে প্রথম বারের মত কোনো বড় টুর্ণামেন্টের শিরোপা দুই চোখ ভরে দেখলেন মুস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মুস্তাফিজ। শিরোপা জেতাতে পারেননি দলকে। এর পরেই বড় কোনো টুর্ণামেন্ট হিসেবে আইপিএলে গিয়ে খেলেন তিনি। দলকে জেতান শিরোপা। আইপিএলের অভিষেক ম্যাচ থেকে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রতিভা। দলের শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন মুস্তাফিজ। পুরো টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও আছেন সেরা পাঁচে। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বিশাল ভূমিকা রেখেছেন মুস্তাফিজ। স্বপ্নের আইপিএলে মুস্তাফিজ চুক্তিবদ্ধ হন এক কোটি ৭৫ লাখ রুপিতে। তবে এখানেই থেমে থাকছে না মুস্তাফিজের প্রাপ্তি। দল শিরোপা জেতায় বোনাস পাবেন হায়দ্রাবাদের সবাই। বাদ যাবেন...

বার্সেলোনা ফিরছে পুরোনো জার্সিতে

খেলাধুলা
লাবের ঐতিহ্যবাহী পুরোনা জার্সিতে ফিরে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২০১৬-১৭ মৌসুমে খেলোয়াড়রা ওই জার্সি পড়েই মাঠে নামবে। লিওনেল মেসি ও তার সতীর্থরা গত মৌসুমে লাল ও নীলের মিশেলে করা জার্সি পড়ে খেলেছেন। জয় করেছিল লা লিগা ও কোপা দেল রে শিরোপা। আগামী মৌসুমেও সেই ধরনের জার্সি পড়ে খেলোয়াড়রা মাঠে নামতে পারে বলে ক্লাবটির পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে। সোমবার বার্সেলোনা তাদের নতুন জার্সি উপস্থাপন করেছে। তবে সেখানে ছিল না কোন স্পন্সর প্রতিষ্ঠানের লোগো। ২০১২ সালে কাতার ফাউন্ডেশনের সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পাদনের পর থেকে এমন জার্সি আর দেখা যায়নি। ২০১৩ সাল থেকে কাতার এয়ারওয়েজের লোগো সংবলিত জার্সি পড়ে মাঠ কাপিয়েছেন কাতালান ক্লাবের খেলোয়াড়রা। তবে পরবর্তী মৌসুমের আগে তাদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় নতুন জার্সিতে কোন প্রতিষ্ঠানের লোগো বসানো হয়নি। এদিকে নতুন মৌ...

মুস্তাফিজকে নিয়ে গর্ব করে যা বললেন তার বাবা

খেলাধুলা
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। তরুন এই ক্রিকেটারকে নিয়ে দেশের সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সবার মনে আশঙ্কা মুস্তাফিজ কিনা আবার আইপিএলে টাকার মোহে পরে কোন অনৈতিক কাজে জড়িয়ে যায়। কিন্তু মুস্তাফিজের বাবা এমনটি মনে করছেন না। গনমাধ্যমকে আবুল কাশেম সাহেব জানান, আমি মনে করি না কোটি টাকার আইপিএলে, নাচুনে কন্যা আর সুন্দরী নায়িকা (বলিউডি) আইপিএলে গেলেও পথ হারাবে না আমার ছেলে। ক্রিকেটের প্রতি সৎ ভালোবাসা আর টাকার প্রতি নির্মোহ থাকার পারিবারিক শিক্ষাই পথ হারাতে দেবে না তাঁকে। মুস্তাফিজের প্রতি তার বাবার অঘাত বিশ্বাস থাকলেও ক্রিকেট মাঠে বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা তাকে বিশ্বাস করতে পারে না। তার মায়াবি কাটারে যে কোন সময় ব্যাটসম্যানদের তিনি সাজঘরে ফেরাতে বড্ড পারদর্শি।...

যে কারনে দশম শ্রেণীর ছাত্রী দোলাকে বিয়ে করলেন রুবেল

খেলাধুলা, বিনোদন
সাবেক প্রেমিকার অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে বোল্ড আউট করে গোপনে বিয়েটা সেরে ফেললেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। দিব্যি সংসারও করছেন। নিজ মুখেই স্বীকার করেছে টাইগার দলের এই ফাস্ট বোলার। বাগেরহাটের মুনিগঞ্জ ১০ম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরাত জাহান দোলাকে রুবেল বিয়ে করেছেন ব্যাপারটা এতদিন গোপন ছিল কেন? কারণে হিসেবে জানা গেছে, ২০১৫ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় রুবেলের সঙ্গে বিয়ে হয় দোলার। মেয়ের বয়স কম হওয়ায় এতদিন বিয়ের খবরটা গোপন রাখে দুই পরিবার। কিন্তু তারকা ক্রিকেটার বলে কথা! কত দিন আর নিজের বিয়ের খবরটি গোপন রাখবেন। এবার নিজেই বিয়ের ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। গেল বছর ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপীর প্রেমে ভাঙন দেখা দেয়। যা আদালত পর্যন্ত গড়ায়। মামলা চলাকালীন রুবেলের বাবা-মা নিজেদে...

বিগ ব্যাশেও টানাটানি মুস্তাফিজকে নিয়ে?

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছর পূর্ণ হয়েছে মুস্তাফিজুর রহমানের। অল্প সময়ের মধ্যে খুব কম খেলোয়াড়ই এত সাড়া ফেলতে পেরেছেন ক্রিকেট বিশ্বে। গত বছর জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত নৈপুণ্যের পর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলেও বাজিমাত করছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ডাক পেয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশেও মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। আইপিএলের দলগুলোতে দেখা যায় অনেক বিদেশি খেলোয়াড়কে। প্রতি ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন চারজন বিদেশি খেলোয়াড়। কিন্তু বিগ ব্যাশে প্রতিটি দলে থাকতে পারেন শুধু দুজন বিদেশি খেলোয়াড়। ফলে অনেক বিচার-বিশ্লেষণ করেই এই দুজন খেলোয়াড় নির্বাচন করে বিগ ব্যাশের দলগুলো। আর কঠিন এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে উঠে আসছে মুস্তাফিজের নাম।...

মুস্তাফিজ বিশ্বমানের বোলার’

খেলাধুলা
মুস্তাফিজকে সানরাইজার্সে অন্তর্ভূক্ত করায় তার দল আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সানরাইজার্সের কোচ টম মুডি। তিনি বলেন, 'সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও মুস্তাফিজ প্রমাণ করেছে সে একজন টপ ক্লাস বোলার। টম মুডি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আমি মুস্তাফিজের সঙ্গে দেখা করেছি। সে দারুণ সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড়। আশা করি সে দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নেবে। সে বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়। এশিয়া কাপ এবং বিশ্বকাপে মুস্তাফিজ সেটা প্রমাণও করেছে। তার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।' আশিষ নেহরার সঙ্গে মুস্তাফিজের পেস বোলিং জুটি সানরাইজার্স হায়দারাবাদের জন্য দারুণ কাজে দেবে উল্লেখ করে টম মুডি বলেন, 'তারা দুজনই বিশ্বমানের বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তারা দারুণ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।'...

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হবে মুস্তাফিজ: মাশরাফি

খেলাধুলা
সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট শিকার করে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে। বিশ্বমঞ্চে যে দেশে খেলে প্রশংসা কুঁড়িয়েছেন, আবারো সেই দেশেই পা রাখলেন মুস্তাফিজ। হ্যাঁ, আইপিএল খেলতেই এখন ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন মুস্তাফিজ। এখন আইপিএলে নিজেকে মেলে ধরার পালা। মুস্তাফিজ সেটা পারবেন বলেও আশা প্রকাশ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিস্ময়বালকের প্রতি মাশরাফির চাওয়া, সানরাইজার্স হায়দরাবাদ যদি মুস্তাফিজকে সব ম্যাচ খেলার সুযোগ দেয়, তাহলে টুর্নামেন্টের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশের এই পেসার। মুস্তাফিজকে নিয়ে টাইগার দলপতি মাশরাফি মিডিয়াকে বলেন, 'আইপিএলে বিদেশি খেলোয়াড়ের কোটায় খেলবে মুস্তাফিজ'। জানি না, হায়দরাবাদের সব ম্যাচে খেলার সুযোগ পাবে কি না সে। যদি সুযোগ পায়, তাহলে মুস্তাফিজ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।...