Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে!

খেলাধুলা, খেলার মাঠ
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। কারণ হিসেবে দেখছেন ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ বেশ ভালো ভাবেই আয়োজন করেছেন। এরপর এ বছর জানুয়ারিতে বাংলাদেশ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আয়োজক হিসেবে । এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে হবার কথা জানান। উল্লেখ্য ২০২৩ সালের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।...

বাবার জন্য গাড়ি কিনেছেন মুস্তাফিজ

খেলাধুলা
গেল বছর টানা ক্রিকেটের মধ্যেই থাকতে হয়েছে। এ বছরের শুরু থেকেও ব্যস্ত ক্রিকেট সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একুট ফুসরত মিলেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। যে যার মতো করে পরিকল্পনার আঁটছেন ছুটি কাটানোর। অনেক ইতিমধ্যে ঘুরতে বেড়িয়েও পড়েছেন। কেউ দেশের বাড়িতে কেউবা উড়াল দিয়েছেন বিদেশে। এই তালিকা থেকে বাদ পড়েননি পেসার মুস্তাফিজুর রহমানও। দেশে ফিরেই তিনি সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে গেছেন। বাড়িতে থাকাকালেই পিতা আবুল কাশেম গাজীর জন্য কিনেছেন একটি মেরুন রঙের এলিয়ন প্রাইভেট কার। পরিবারের ছোট ছেলের কাছ থেকে নতুন এই উপহার পেয়ে দারুণ খুশি মুস্তাফিজের পিতা আবুল কাশেম। ছেলের কাছ থেকে উপহার পাওয়ার পর থেকেই প্রায় সময় মুস্তাফিজের বাবা নতুন এই গাড়িতে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। সবার কাছে নিজের খুশির সংবাদটাও পৌঁছে দিচ্ছেন তিনি। পরিবারের জন্...

কাঁপছে বিশ্ব! গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি নাইলে মুস্তাফিজের বল আমার…

খেলাধুলা
ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না কলকাতাবাসীর হৃদয় জয় করেন। এরপর আইপিএলে সাকিব। এখন কলকাতা জুড়ে শুধুই মুস্তাফিজের নাম। শনিবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে হার মানে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু ২২ রানে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ কলকাতা জয় করলেন। এক ম্যাচ খেলে মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার হয়ে গেলেন। বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ গতকালই দেশে ফিরেছে। অথচ রবিবার কলকাতা জুড়ে একটাই আলোচনা ছিল বাংলাদেশের মুস্তাফিজ। সৌরভ গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি। তা না হলে মুস্তাফিজের বল মোকাবিলা করতে হিমশিম খেতে হতো। ঢাকায় ভারতের বিপক্ষে এই ছেলে দুর্দান্ত বল করে আলোচনায় উঠে আসে। ও যে আলোচনার পাত্র তা এবার স্বচক্ষেই দেখলাম। পাঁচ আউটের মধ্যে চারটিই বোল্ড। কি অসাধারণ বোলিং। এমন খেলতে পারলে উইকেট শিকারের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে। ওর বল আসলে ব্যাটসম্যানরা বুঝতেই প...

দেশে ফিরে যা বললেন মাশরাফি

খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ে মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তাই মূলপর্বে তাদের কাছ থেকে আরো ভালো কিছুর প্রত্যাশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু মূলপর্বে গ্রুপ ওয়ানের লড়াইয়ে একটি ম্যাচেও শেষ হাসি হাসতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।   জয়ের হাসি হাসতে না পারলেও প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন মাশরাফি-তামিম-মুস্তাফিজরা। তবে টাইগার সমর্থকদের সবচেয়ে বেশি পুড়িয়েছে ভারতের বিপক্ষে ১ রানে হারের হতাশা। স্বাগতিকদের বিপক্ষে ভাগ্যবিড়ম্বনায় হেরে গেলেও দারুণ প্রতিযোগিতা হওয়ায় সন্তুষ্ট অনেকেই।   টি-টোয়েন্টি মিশন শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি স্কোয়াড। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘সামনে আমরা আরো ভালো করতে পারব, দলের ক্রিকেটারদের মধ্যে এ য...

বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয় সইতে না পেরে-মৃত্যু

খেলাধুলা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরাজয় সহ্য করতে না পেরে হার্ট এ্যার্টাক করে মারা গেলেন এক ক্রিকেটপ্রেমী। প্রত্যাশার বিপরীত ফলাফল সহ্য করতে পারলেন না ক্রিকেটপ্রেমী আবুল কাশেম । তিনি মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। এই ক্রিকেটপ্রেমী পাড়ায় আয়োজিত ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে শুরু করে বাংলাদেশ দলের সকল খেলা উপভোগ করতেন দীর্ঘদিন যাবত। ৪৫ বছর বয়স হলেও তার মধ্যে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মানে অন্তহীন প্রত্যাশার প্রহর। বুধবার (২৩ মার্চ) রাতে ভারতের ব্যাঙ্গালোরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১ রানে পরাজিত হয়। প্রতিবেশীরা জানায়, বাড়ীর পাশে বাঁশখালী মুহুরী প্রজেক্ট এলাকায় একটি চায়ের দোক...

তাসিকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারঃ ভারতের বিপক্ষে অংশ নেওয়ার সম্ভবনা

খেলাধুলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিলের পরিপ্রেক্ষিতে আইসিসি আজ বুধবার সকালে এই সিদ্ধান্ত নেয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আজই ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন তাসকিন জনালেন সূত্র। গতকালই আইসিসির টেকনিক্যাল কমিটি, জুডিশিয়াল কমিশন এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে শুনানিতে অংশ নিতে ব্যাঙ্গালুরুতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে অনুষ্ঠিত শুনানি শেষে পাপনকে আইসিসি তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিয়েছিল বলে জানান। অন্য একটি সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এখনো হয়নি, আপিল খারিজ করে দিয়েছে। এখন পুরাপুরি সত্য জানতে বিসিবির সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বড় এক ধাক্কা ছিল বাংলাদেশের জন্য। অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্...
খবরটা শুনে অঝোরে কেঁদেছিলেন তাসকিন

খবরটা শুনে অঝোরে কেঁদেছিলেন তাসকিন

খেলাধুলা, খেলার মাঠ
চেন্নাইতে ১৪ মার্চ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসার পর বেশ আশাবাদী ছিলেন পেসার তাসকিন আহমেদ। দৃঢ় বিশ্বাস ছিল, অভিযোগ থেকে মুক্তি পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে সে রকম আশাবাদের কথা শুনিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার পেলেন উল্টো খবর, বাঁহাতি স্পিনার আরাফাত সানির সঙ্গে তাঁকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খবরটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই ডানহাতি পেসার। নিষিদ্ধ হওয়ার খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। অধিনায়ক মাশরাফি বন মুর্তজা তাঁকে বাববার শান্ত করার চেষ্টার করেছেন, কিন্তু শান্ত করতে পারছিলেন না। রোববার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে খোদ মাশরাফিই এই খবরটা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ হওয়ার খবর শোনার পর অঝোরে কেঁদেছিল তাসকিন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সান্ত্বনা কতটা, কীভাবে দেওয়া যায়? হতাশায় মুষড়ে ...

তাসকিন-সানিকে বাদ দেওয়া অযৌক্তিক : ইয়ান চ্যাপেল

খেলাধুলা
টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ বোলারের ওপর নিষেধাজ্ঞা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। আজ সোমবার রাত ৮টায় বিশ্ব টি-টোয়েন্টির সুপার টেন পর্বের খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি। খেলার আগে ক্রিকইনফোর ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল বলেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়লেন। এটা না করে টুর্নামেন্টের শুরুর আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। তিনি বলেন, ‘আমার মনে হয় না, এর কোনো যৌক্তিকতা আছে। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন।’ এদিকে, ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছ...