করেরহাট ইউনিয়ন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান সামাজিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) এর নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) মীরসরাই উপজেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ মাসের জন্য এই ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ফখরুল হাসান সুজন কে আহ্বায়ক এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো: উম্মিদ হাছান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুর সুরুজ সবুজ, নুর মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব পদে মো: সোহেল আরমান, জুনায়েত হোসাইন, সাখাওয়াত হোসেন ও মো: রাহাত হোসেন।
কমিটি ঘোষণার পর উপজেলা কমিটির সদস্য সচ...







