লাল-সবুজের ফেরিওয়ালা রহিম
ইমাম হোসেন ঃ এক সাগর রক্তের বিনিময়ে এই মাসেই এসেছিল বিজয়। প্রবীণরা তো বটেই তরুণ প্রজন্মের কাছে তাই এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে তাই অনেকে পেশা পরিবর্তন করেন। পতাকা বিক্রি করে সংসার চালায়। এদের একজন আব্দুর রহিম। বয়স প্রায় ৩০ বছর। বিজয়ের মাসে তার পরিচয় ভিন্ন। এ মাসে তিনি লাল-সবুজের ফেরিওয়ালা। সারা বছর তিনি নানা রকম পণ্য ফেরি করে বিক্রি করলেও ডিসেম্বর ও মার্চ মাসে তিনি ফেরি করেন পতাকা। এই কাজে তিনি নাকি অন্যরকম এক তৃপ্তি পান। বিজয়ের স্মৃতি বিজড়িত মাস ডিসেম্বর। এই বিজয় ছিনিয়ে আনতে ঝরেছে লাখো শহীদের রক্ত। তাই ডিসেম্বর এলেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। মীরসরাই উপজেলায় রাস্তায় রাস্তায় বাঁশের সঙ্গে ছোট-বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমী বিক্রেতারা। আর বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। এ ছাড়া এই মাসের ৮ তারিখে মীরসরাই হানাদারমুক্ত হয়েছিলো।
উপজেলার বড়তাকি...







