সভাপতি উপাধ্যক্ষ নাসির সম্পাদক রাজিব মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসর্গ’ এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে নব উদ্যোমে, সেবার ব্রত নিয়ে ‘বিসর্গ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ পদে থাকা বিশিষ্ট জনদের নিয়ে এই সংগঠনটির শুভ সূচনা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আগামী ২০২০-২০২১ এই দুই বছরের জন্য মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন কে সভাপতি ও মীরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য পদে থাকা সদস্যরা হলেন; জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলমকে সিনিয়র সহ সভাপতি, যাত্রামোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন সূত্রধর ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেনকে সহ-সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন ঘোষ পল্লব, নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের প্রভাষক...






