Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ে সামাজিক সংগঠন রক্তের বন্ধনে মীরসরাইয়ের উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার প্রত্যন্ত উপকূলীয় তিনটি স্থানে যথাক্রমে চরশরৎ, সাধুর বাজার বানাতলী জেলেপাড়া এবং শাহাজি বাজার হতদরিদ্র এলাকায় শীর্তাথদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। সংগঠনটি সর্বমোট প্রায় ১৫০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মীরসরাইয়ের সিনিয়র সাধারণ সম্পাদক আরাফাত আবির, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সহ-কার্যকরী সদস্য তারেক, রনি, তানবীর, ফরহাদ, আশরাফ, মীর হোসেন, টিটু, অজিত, সৌমিক, ইশান।