বারইয়াহাটে গ্রীন টাওয়ারের জমির মালিকানা দাবীতে প্রবাসীর সংবাদ সম্মেলন
মীরসরাই প্রতিনিধি :: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তি মীরসরাই উপজেলার বারইয়াহাটস্থ বর্তমান শপিং কমপ্লেক্স গ্রীন টাওয়ার নির্মানকালীন সময়ে প্রবাসীর জমি দখল করে মালিকানা নিস্পত্তি না করে মার্কেট নির্মান এর ন্যায্য পাওনা আদায়ে মীরসরাই প্রেস ক্লাবে ( ২৯ এপ্রিল) বুধবার সকাল ১১টায় এক সংবাদসম্মেলনে কাছে মানবিক সহযোগিতা প্রার্থনা করেন প্রবাসী জনাব শাহাবউদ্দিন।
উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর পক্ষে দাবী আদায় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন তাঁর ভাগিনা শাহজাদা ইমরান। তিনি লিখিত বক্তব্যে জানান উক্ত গ্রীন টাওয়ার মার্কেটের আরএস ১২, বিএস ২৫০ দাগে সর্বমোট ২৪ শতক জায়গার মধ্যে আমি খরিদ শুত্রে ও দলিল মূলে আমরা
৭ শতক জায়গা জমির মালিক। জনাব সাহাবুদ্দিন প্রবাসে থাকার সুবাধে জমির মালিকানার বিষয় সুরাহা না করে ৬ বছর পূর্বে ২০১৪ সালে আমাদের অংশ সহ আরো সাড়ে ৪ শতক অতিরিক্ত দখল করে মার্কেট নির্মান শুরু করে। তিনি বি...






