কাঁচের কপাট খুলে দেই
দক্ষিণা বাতাসের আভাসে,
অতীত মোহে কাটাই দিবস
আনমনে আপন নিবাসে।
শুরু হবে নতুন প্রাপ্তি আর
প্রশান্তির মিষ্টি আবেশে,
পুরানো স্মৃতি কথায় আবিষ্ট
এক পিছুটানা রেশে।
লোহার শক্ত গ্রীলের মাঝে
হাত রাখি অসীম বিশ্বাসে,
আবার হাটতে চাই আমি,
পৃথিবীর ধুলো মাটি ঘাসে।
মা কথাটি ছোট আর সাধারন
কিন্তু এর চেয়ে মধুর শব্দ ত্রিভুবনে নাই।
পৃথিবীর আরেক সুখের নাম হলো মা,
মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো
যে নিজের কথা কখনো ভাবনি ,
সন্তানের ভালোর জন্য সবসময়ই ভেবেছো।
মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো
যার ভালোবাসায় কখনো কোনো স্বার্থচিন্তা নেই।
হৃদয়ের মায়া আর পৃথিবীর ছায়া শুধু তুমি।
মাগো তুমি সে যে নিজে না খেয়েও
সন্তানকে কখনো উপোস রাখনি,
সন্তান হাজার দোষ করার পরও
ভাবনাবিহীন বুকে টেনে নিয়ে সান্তনা দেয়,
সে শুধু তুমিই তুলনাহীনা মা।
মাগো তোমার তুলনা শুধুই তুমি
সবকিছু তুচ্ছ এই ধরণীর বুকে।
সন্তান একদিন বড় হয়ে যখন অনেক দূরে চলে যায়
মা -ই সারাক্ষণ তার ফিরে আসার পথ চেয়ে থাকে,
কখনো তার জন্য অভিমান মনে রাখে না ।
শুধু তার সন্তান যেনো
তার বুকে ফিরে আসে এটাই মায়ের চাওয়া।
মাগো তুমিই সেই মুখ,
যাকে দেখলে সব ক্লান্তি
নিমিষেই দূর হয়ে যায় ।...
ডাঙায় এসে
গলায় পরালে মরণের মালা
অজস্র প্রভাতের স্বপ্ন
ইতিহাস হলো পৃথিবীর ফসলে
তামাশার বাসর পেতেছে, অগ্নিপরীক্ষার দহন।
দীর্ঘ অচেনা কালো রাত্রির গহীন অরণ্যে
মানুষ ও শরীর
দু,দিকে বেঁকে -ডুবে যেতে যেতে
ক্ষুদ্র অনুজীবীর পাকস্থলীতে জ্যোৎস্না ছড়ালো।
এক থেকে লাখো ছড়িয়ে
অসহায় পর্বত গন্তব্যে পৌঁছে গেছে - মানুষের ভার।
এ দায় কার!...