Friday, October 23Welcome khabarica24 Online

স্লাইড

জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রাষ্ট্রপতির নির্দেশনায় আন্দোলন প্রত্যাহার করেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, রাষ্ট্রপতির নির্দেশনা মেনে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু ভিসি যদি রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে উদ্যোগ না নেন তাহলে আগামী রোববার থেকে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা আবারো  আন্দোলনে নামবো।বুধবার রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুযায়ী  ভিসি ও আন্দোলনকারী শিক্ষকদের নির...
রোববার থেকে ১৮ দলের ৭২ ঘন্টার টানা হরতাল

রোববার থেকে ১৮ দলের ৭২ ঘন্টার টানা হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি নির্দলীয় সরকারের দাবিতে রোববার থেকে একটানা ৭২ ঘন্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আগামী ১০ থেকে ১২ নভেম্বর এ হরতাল পালিত হবে। শুক্রবার বিকালে মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকাল পৌনে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে- এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রিদউয়ান উল্লাহ শাহিদীসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর হরতাল দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে। এরপর শুক্রবার জোটের বৈঠকের পর এ হরতালের ঘোষণা আসে। এর আগে একই দাবিতে ৪ থেকে ৬ নভে...
মীরসরাইয়ে কন্টেইনারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে কন্টেইনারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে মালবাহী কন্টেইনারের ধাক্কায় অহিদ সওদাগর (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিএনজি গাড়ির মালিক অহিদ প্রতিদিনের মতো গাড়ি ভাড়া তুলে উপজেলার হাদি ফকির হাট থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এসময় চট্টগ্রামগামী একটি মালবাহী কন্টেইনার অহিদকে ধাক্কা দিলে আহত অবস্থায় তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত অহিদ সওদাগর উপজেলার নয়দুয়ারিয়া এলাকার বাসিন্দা।...
সোমবারের মধ্যে সব মন্ত্রীর পদত্যাগ : ওবায়দুল কাদের

সোমবারের মধ্যে সব মন্ত্রীর পদত্যাগ : ওবায়দুল কাদের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামী সোমবারের মধ্যে মহাজোট সরকারের সকল মন্ত্রী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। আজ  সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। যোগাযোগমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের কথা উল্লেখ করে বলেন, আগামী সোমবারের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজেটি সরকোরের সব মন্ত্রীরা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। ইতিমধ্যে অনেকে জমা দিয়েছেন বলেও জানান তিনি। যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি কবে পদত্যাগ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, তার পদত্যাগপত্র লেখা হয়েছে। রোববার তিনি প্রধানমনন্ত্রীর কাছে জমা দেবেন। তিনি বলেন, যারা সর্বদলীয় সরকারের থাকবেন, তাদের পদত্যাগপত্র গৃহীত হবে না। তাদের নতুন করে শপথ নেয়ারও প্রয়োজন হবে না। সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের...
খালেদাকে দেয়া দাওয়াত এখানো বহাল : হাসিনা

খালেদাকে দেয়া দাওয়াত এখানো বহাল : হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি টেলিফোনে খালোদা জিয়াকে যে দাওয়াত দেয়া হয়েছে তা এখনো বহাল আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতাকে দেয়া সংলাপের প্রস্তাব এখনো বহাল রয়েছে। তিনি আরো বলেন, আমি তো বিরোধীদলীয় নেত্রীকে দাওয়াত দিয়েই রেখেছি। দাওয়াত রয়েই গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আওয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ প্রমুখ। এর আগে গত রোববার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। বৈঠকে দুই দলের মহাসচিব পর্যায়ের সংলাপের প্রস্তাব দেন খালেদা জিয়া।...
নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না জামায়াত : ইসি

নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না জামায়াত : ইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গ্রহন করতে পারবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। উচ্চ আদালতে দলটির নিবন্ধন বাতিল হওয়া সংক্রান্ত রায়ের কপি পেয়ে পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন অবৈধ। এ বিষয়ে কমিশনের বাড়তি কিছু করার সুযোগ নেই। তাই আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন অবৈধ মর্মে কমিশনের ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছি। পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে কোনো করণীয় থাকলে তা করা হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় জামায়াতের নাম থাকার বিষয়ে তিনি বলেন, আমরা তাদের তালিকা থেকে বাদ দিইনি। কারণ, এটাতে যাতে কোনো প্রকার বিভ্রান্তি ছড়াতে না পারে। আমরা নোটিশ দিয়েছি, যথাসময়ে তালিকা থেকে জামায়াতের নাম ব...
মন্ত্রীরা পদত্যাগ শুরু করেছেন

মন্ত্রীরা পদত্যাগ শুরু করেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সর্বদলীয় সরকার  গঠনের জন্য মন্ত্রীরা পদত্যাগ করা শুরু করেছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ পত্র জমা দেবার কথা বিবিসিকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেবার কথা জানিয়ে তাজুল ইসলাম বিবিসিকে বলেন, আমি কয়েক দিনের জন্য নির্বাচনী এলাকায় যাব। এটা (পদত্যাগপত্র) কবে দরকার হবে জানি না। প্রধানমন্ত্রী যে মুহূর্তে মনে করবেন কার্যকরী করা দরকার, তখন সেটা কার্যকরী হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগপত্র জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকরী হয়ে যাবার কথা। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলছেন তার পদত্যাগের ক্ষেত্রে সেটি হবে না। তিনি বলছেন, এই পদত্য...
রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মিভূত গোয়ালঘর, নেভাতে গিয়ে গৃহকর্তাসহ আহত ৩০

রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মিভূত গোয়ালঘর, নেভাতে গিয়ে গৃহকর্তাসহ আহত ৩০

মীরসরাই, স্লাইড
আনোয়ারুল হক নিজামী : পুড়ে যাওয়া বসত ঘরের সামনে অসহায় পরিবার ‘রাত ১টার দিকে হঠাৎ গরুগুলোর আর্তচিৎকারে ঘুম ভেঙ্গে যায়। অবলা জীবগুলোর এমন অস্বাভাবিক চিৎকার শুনে নাতি মেজবাকে জাগিয়ে দৌড়ে বাইরে আসি। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে তাদের থাকার একমাত্র বাসস্থানটি। সেই সাথে ঝলসে গেছে ২টি গরুর বাছুর। আগুনের লেলিহান শিখা গোয়ালঘর থেকে আমাদের থাকার ঘরেও এসে পড়েছে। গরুগুলো বের করতে গিয়ে জ্বলন্ত কাঠ গায়ের ওপর পড়ে ঝলসে গেছে মাথা ও পিঠের বেশ কয়েকটি স্থান।’ - নিজের পুড়ে যাওয়া স্থানগুলো দেখিয়ে বুধবারের ভয়ংকর রাতটির এভাবেই বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ শেকান্তর আলী। এই আগুন নেভাতে গিয়ে আহত হয় আরো ৩০জন গ্রামবাসী। তবে গ্রামবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে গোয়ালঘরে থাকা ৯টি গরু ও মূল বসতঘরটি। আগুনের সূত্রপাত সম্পর্কে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য শাহ আলম (৩৫) ...