Friday, October 23Welcome khabarica24 Online

স্লাইড

লড়াই করে হারল টাইগাররা

লড়াই করে হারল টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৫ রানে হারলো স্বাগতিক টাইগার বাহিনী। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৮৯ রান। ব্যাটিংয়ে ঝড়ো সূচনা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচের মাঝপথে জয়ের আশা জাগিয়ে তুলে ক্রিকেটপ্রেমীদের মনে। বিশেষ করে মুশফিক-নাসির-রিয়াদ ও নাঈমের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল। এর মধ্যে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি পান অধিনায়কক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৪ রান করে নিউ জিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান কলিন মুনরো। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্টন ডেভসিচ করেন ৫৯ রান। বাংলাদেশের পক্ষে আল আমীন হোসেন ২টি এবং আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও জিয়াউ...
এক লাখ ৩৪ হাজার ভারতীয় শ্রমিক ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার

এক লাখ ৩৪ হাজার ভারতীয় শ্রমিক ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি সৌদি সরকারের শ্রমিক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পর এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ভারতীয় শ্রমিককে  দেশে ফেরত  পাঠিয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তাদের সৌদি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সরকার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারক করছে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানে যথাযথ কর্মমসূচি হাতে নিয়েছে। এ ব্যাপারে সুস্পষ্ট  নির্দেশনায় সৌদি সরকার বলেছে, তার দেশর সকল অবৈধ অভিবাসীদের উচ্ছেদ ও স্থানীয় নাগরিকদের জন্য ১০ শতাংশ চাকুরী বিধানের কাজ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব থেকে অবৈধ শ্রমিক উচ্ছেদের কাজ শুরু হয়েছে। শ্রমিক ফেরত পাঠানোর বিয়য়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের কেরালা সরকারের প্রবাসী মন্ত্রী কে,সি জোসেফ  বলেন, ভারতে অবস্থিত সৌদি দূতাবাসে এ নিয়ে আলোচনা চলছে, সম্ভব হলে ফেরত আসা শ্রমিকদের পুনরায় সৌদি আরব পাঠানো হবে।...
গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত: ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত: ড. ইউনূস

সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির 'ধ্বংস অবধারিত' হলো বলে দাবি করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস। সংসদে গ্রামীণ ব্যাংক আইন পাসের পর বুধবার দেয়া এক বিবৃতিতে এ দাবি করেছেন তিনি। গত মঙ্গলবার সংসদে গ্রামীণ ব্যাংক বিল পাস হয়। নতুন আইনে সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটিকে আর্থিক হিসাব দিতে হবে। ইউনূস বলেন, আইনের এই সংশোধনের ফলে গ্রামীণ ব্যাংকের চরিত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা হলো। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হলো। এ সময় তিনি আরো বলেন সরকার কর্তৃক গ্রামীণ ব্যাংকের আইনে পরিবর্তন আনাকে আমি আমার তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরীব মহিলাদের মালিকানায় এবং তাদের ব্যবস্থাপনায় একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এই আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের ...
বিএনপি কার্যালয়ে কাদের সিদ্দিকী

বিএনপি কার্যালয়ে কাদের সিদ্দিকী

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইল সখিপুরে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় সমাবেশের দাওয়াত দিতে বিএনপি কার্যালয়ে এলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার বেলা ১টা ৪০ মিনিটে বিএনপি কার্যালয়ে এসে পৌঁছান। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুলে হাতে দাওয়াতের চিঠি তুলে দেন।  এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগে দেশে হরতাল হতো বিরোধী দলের কারণে। আর এখন দেশে হরতাল হয় সরকারের কারণে। কোনো গণতান্ত্রিক দেশে এটি কাম্য নয়।...
আগামিকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

আগামিকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দিনটিকে  জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি প্রতি বছরেই এ দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। যার ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যানে দিবসটি উপলক্ষে বেলা দুপুর ২টায় বিএনপির পক্ষ থেকে সমাবেশ আহ্বান করা হয়েছে। এছাড়া ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে ।একই দিন সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া। উল্লেখ্য ১৯৭৫ খ্রীস্টাব্দের এই দিনে সংগঠিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়। এ দিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে।...
আবারো বেড়েছে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ

আবারো বেড়েছে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি জাতীয় সংসদের চলতি অধিবেশন আবারো বেড়েছে। ৭ই নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, আরেক দফা বাড়ছে অধিবেশনের মেয়াদ। ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ জানালেন, মেয়াদ কত দিন বাড়বে সে সিদ্ধান্ত নেবেন স্পিকার শিরিন শারমীন চৌধুরী। এতে রাজনৈতিক সমঝোতা হওয়ার সুযোগ বাড়লো বলে মনে করেন তারা।নবম সংসদের শেষ অধিবেশন চলছে ১২ই সেপ্টেম্বর থেকে। আর ২৪শে অক্টোবর পর্যন্ত অধিবেশন চলার সিদ্ধান্তও হয় সেদিনই। পরে সাত নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয় কার্যউপদেষ্টা কমিটি।আবারো চলতি অধিবেশনের মেয়াদ বাড়ছে বলে জানালেন ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ। সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ চলতে বাধা নেই বলেও জানিয়েছেন তারা।এ অধিবেশনে একদিন মাত্র যোগ দিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দেয়ার পর থেকে টানা অধিবেশন বর্জন করে আসছেন তারা। তারপরও সমঝোতার আশা দেখছেন সরকারী দলের সংসদ সদস্যরা।তবে, অ...
৬০ দিনের হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে গেছে : দীপু মনি

৬০ দিনের হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে গেছে : দীপু মনি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সরকার পদ্ধতি হাইকোর্ট বাতিল করেছে। কাজেই তত্ত্বাবধায়কের দাবিতে কোনো আন্দোলন সফল হবে না।  বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, বিরোধী দলের নৈরাজ্যে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এর মাধ্যমে শুধু নৈরাজ্য সৃষ্টিই নয় তারা দেশ পিছিয়ে নেবার ষড়যন্ত্র করছে। তাদের ৬০ ঘণ্টার  হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে গেছে। তিনি বলেন আরো বলেন সংলাপ প্রস্তাব অব্যাহত আছে। বিরোধী নেত্রী চাইলে সংলাপ হবে। তবে তাদের সহিংসতা পরিহার করতে হবে। কারণ সংলাপ ও সহিংসতা একত্রে চলতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন সুষ্ঠ...
চলতি বছরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু : ওবায়দুল কাদের

চলতি বছরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু : ওবায়দুল কাদের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরেই মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে সংযোগ সেতুর নির্মাণকাজের উদ্বোধন স্থল পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা জানান। এ সময় ওবায়দুল কাদের জানান, ১২ নভেম্বর জাজিরা পয়েন্টে এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এ বছরের ৩ ডিসেম্বর পদ্মা সেতু নির্মাণের এবং আগামী বছরের ৬ জানুয়ারি নদী শাসন কাজের দরপত্র গ্রহণ করা হবে।...