Friday, October 23Welcome khabarica24 Online

স্লাইড

পিলখানা হত্যার মূল হোতাদের ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হবে

পিলখানা হত্যার মূল হোতাদের ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনের মূল হোতাদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০০৯ সালের ওই ঘটনার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপি-জামায়াতের মাধ্যমে শেখ হাসিনার সরকার উৎখাতে ষড়যন্ত্রে  লিপ্ত ছিল। ওই ঘটনা ঘটানোর জন্য ৪০  কোটি টাকা বিতরণ করা হয়। এ ষড়যন্ত্র এখনো অব্যহত আছে।তিনি বলেন, "ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এসব টাকা বিডিআরের সাবেক মহাপরিচালক ফজুলুর রহমান ও অন্যান্য সহযোগী কর্মকর্তাদের মধ্যে বণ্টন করেছিলেন।  বিভিন্ন পর্যায়ে ৫ কোটি থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, "২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এ ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সেইদিন সফল না হওয়ায় পরের দিন এ ঘটনা ঘটানো হয়। এসব...
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাচ্ছে গ্রামীণ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাচ্ছে গ্রামীণ ব্যাংক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাচ্ছে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার জাতীয় সংসদে ‘গ্রামীণ ব্যাংক বিল-২০১৩’ পাস হয়েছে। বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এ বিলটির সঙ্গে অনেক মানুষের স্বার্থ জড়িত। তাই বিলের ওপর জনমত যাচাই করা জরুরি। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিলটি সম্পর্কে জনগণের অজানা নেই। আর বিলের মূল কাঠামোতে কোন পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ দিয়ে চলছে। এ বিষয়ে আইন প্রণয়ন করা প্রয়োজন। তাই বিলটি পাসের আগে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই।...
চলতি মাসের শেষে পদত্যাগ করবেন মন্ত্রীরা

চলতি মাসের শেষে পদত্যাগ করবেন মন্ত্রীরা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ এই মাসের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন মন্ত্রীরা। এ মাসের শেষ সপ্তাহের প্রথমদিকে সর্বদলীয় সরকার গঠন হতে পারে। সচিবালয়ে এসব কথা বলেছেন  যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পুনর্গঠিত মন্ত্রিসভায় পুরাতন মন্ত্রীরা থাকতে পারেন, আবার নতুন মন্ত্রীরাও আসতে পারেন। তবে নতুন মন্ত্রীদের শপথ নিতে হবে, পুরাতনদের শপথ নিতে হবে না। সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় বিএনপিও আসতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, পুনর্গঠিত মন্ত্রিসভার আকার বড় হবে না।...
বিডিআর হত্যা মামলায় ১৫২ জন কে ফাঁসির আদেশ

বিডিআর হত্যা মামলায় ১৫২ জন কে ফাঁসির আদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ পিলখানায় বিডিআর হত্যা মামলার  রায়ে   ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত, অস্থায়ী তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় দেয়।সকাল ৮ টায় প্রিজন ভ্যানে ৮২৬ জন আসামিকে আনা হয় আদালতে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল পুরো আদালত প্রাঙ্গন জুড়ে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন আদালতে। দুপুরে পড়া শুরু হয় রায়। প্রথমে বিভিন্ন মেয়াদে ২৬৩ জনের সাজা ঘোষণা করেন বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। বেকসুর খালাশ দেয়া হয় ২৭১ জনকে। বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগের ওয়ার্ড নেতা তোরাব আলীসহ যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় ১৬১ জনকে। আর ১৫২ জন আসামিকে আদালত ফাঁসির আদেশ দেয়।এ রায়ে সন্তুষ্ট বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ।এদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, এ  রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করব...
অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সৌদি সরকার

অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সৌদি সরকার

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশী শ্রমিক সৌদি আরবে ধরা পড়বেন তাদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠাবে সৌদি আরব।যারা ধরা পড়বে তারা ভবিষ্যতে  আর সৌদি আরবে যেতে পারবেন না। কারণ, সৌদি আরব ছাড়ার আগে তাদের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ রাখা হবে। কাগজপত্র নেই এমন কেউ ধরা পড়লে তাদেরকে তার দেশের দূতাবাসে নেয়া হবে। তারা যদি তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তাকে দেশে পাঠানো হবে। এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন, সৌদি আরবে শ্রমবিষয়ক উপমন্ত্রী মুফ্রেজ বিন সাদ আল হাকবানি। বেশ কিছু দূতাবাসের অনুরোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। ওইসব দূতাবাস বলেছে, অনেক নাগরিক এখনও সৌদি আরবে আছে যাদের কাছে মূল কাগজপত্র নেই। তা প্রমাণ করার মতো কাগজও তাদের কাছে নেই। এরই প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয় এতটুকু ছাড় দিয়েছে। আল হাকবানি বলেন, বিদেশীরা সৌদি আরবের আইন মেনে বৈধভাবে এখানে থাকুন আমরা তা-ই চাই। এ জন্য ইন্সপেক্টররা বি...
আজ বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায়

আজ বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ইতিহাসের জঘন্যতম বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের মধ্যেই ইতিহাসের জঘন্যতম বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায় ঘোষণা করা হতে পারে। এর আগে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ অক্টোবর। আদালত গত ৩০ অক্টোবর পরবর্তী রায় ঘোষণার দিন ধার্য করেন আজ মঙ্গলবার ৫ নবেম্বর। বিডিআর হত্যা মামলার রায় ও আঠারো দলীয় জোটের হরতাল-এই দুই কারণে রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আদালতের প্রতিটি প্রবেশদ্বারে আর্চওয়ে মেটাল ডিটেক্টর বসানো হচ্ছে। যেসব জেলে বিডিআর জওয়ানরা রয়েছে সেসব কারাগার, লালবাগের অস্থায়ী বিশেষ জজ আদালত আর আদালতে প্রবেশের রাস্তাগুলোতে থাকছে নজিরবিহীন নিরাপত্তা।  ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রাগার লুট করে সশস্ত্র বিদ্রোহে অংশ নেয়। টানা ২ দিনের বিদ্রোহে ব্যাপক হত্...
ওমরাহ হজে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওমরাহ হজে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ওমরাহ হজ করতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২১শে নভেম্বর প্রধানমন্ত্রী সৌদি আরব যেতে পারেন। সেখানে তিনি চার দিন অবস্থান করবেন বলে সূত্র জানিয়েছে।
সর্বদলীয় সরকারে যাবে না বিএনপি

সর্বদলীয় সরকারে যাবে না বিএনপি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রস্তাবিত সর্বদলীয় সরকারে যাবে না।বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মির্জা ফখরুল বলেন, "বিএনপি সর্বদলীয় সরকারে যাবে না; ওই সরকার গঠনে কোনো প্রতিনিধিও দেবে না।"...