Friday, October 23Welcome khabarica24 Online

স্লাইড

বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ

বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি গ্রেফতার হওয়া বিএনপির  ৫ নেতার রিমান্ড শুনানি আগামি বৃহস্পতিবার। শনিবার বিকালে পুরনো ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।শনিবার বিকালে আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে আবেদন জানায় পুলিশ। এছাড়া তাদের জামিনের আবেদন খারিজ করে কারাগারে নেয়ার আদেশ দেন আদালত। মতিঝিলে বাস পোড়ানো ও কমলাপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির আটককৃত জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, গত ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা (নম্বর ১৬) এবং ২৪ সেপ্টেম্বর একই থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের আরেকটি মামলায় (নম্বর ৪৪) ৫ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দুই মামলায় তাদের প্রত্যেককে ১০ দিন করে ২০ দিনের রি...
বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে

বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ৭২ ঘন্টার হরতাল ঘোষনার পর থেকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ। ইতোমধ্যে দলের তিন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও আটক করা হয়। এ ঘটনার পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাআত্মগোপনে । আত্মগোপনে চলে গেছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও। শীর্ষ নেতাদের আটক এবং নেতাদের বাসায় তল্লাশি চালানো হতে পারে এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আত্মগোপনে চলে যান দলের শীর্ষ নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশী অব্যাহত আছে। দু’টি কার্যালয়েরই আশেপাশে সাদা পোশাকের পুলিশও স...
ছাত্রলীগ যুবলীগের দেওয়া আগুনে পুড়ে ছাই বিএনপি সমর্থকের দোকান ও ১৫ লক্ষাধিক টাকার জাল

ছাত্রলীগ যুবলীগের দেওয়া আগুনে পুড়ে ছাই বিএনপি সমর্থকের দোকান ও ১৫ লক্ষাধিক টাকার জাল

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রলীগ ও যুবলীগের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বিএনপি সমর্থকের দোকান ও নিরীহ জেলেদের ১৫ লাক্ষধিক টাকার মাছ ধরার জাল। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১ টায় উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী বেড়ীবাঁধ সংলগ্ন বাজারে এই তাণ্ডবলীলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এই ঘটনায় স্থানীয় ১৬ জন জেলের ১৫ লাধিক টাকার জালসহ সর্বমোট ২০ ল টাকার য়তি হয়েছে বলে জানিয়েছে তিগ্রস্থরা। প্রত্যদর্শী ও ভিকটিম সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ১১টায় স্থানীয় গজারিয়া এলাকার কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেড়ীবাঁধ সংলগ্ন বাজারের জ্বালানী তেল ও হার্ডওয়ারের দোকানদার বিএনপি সমর্থক মোঃ আখতারের দোকানের দরজা ভেঙ্গে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। দোকানে থাকা আখতারের ভাই এয়াকুব (৩০) কে দোকান থেকে বের করে এনে দোকানে আগুন লাগিয়ে দেয় এবং এয়াকুবকে সেখান থেকে অপহরণ...
মীরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

মীরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

মীরসরাই, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে নাদিয়া সুলতানা মিলি (২০) নামের এক অনার্স পড়–য়া ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় নাদিয়ার মা-বাবা মীরসরাই সদরস্থ ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। সে মীরসরাই উপজেলার মধ্যম মিঠানালা গ্রামের মো: নুরুল আলমের বড় মেয়ে এবং নিজামপুর বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পড়–য়া ছাত্রী। এ বিষয়ে নিহতের বাবা মো: নুুরুল আলম বাদী হয়ে মীরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৯) দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় নাদিয়ার বাবা-মা একটি বিয়ের অনুষ্ঠানে স্বভাবতই তাকে নিয়ে যেতে চায়। কিন্তু নাদিয়া তাতে যেতে আপত্তি করে। ফলে নাদিয়াকে বাসায় রেখেই তার বাবা-মা বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে সেখান থেকে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙ্গে...
বিএনপি আটককৃত নেতাদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

বিএনপি আটককৃত নেতাদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে তাদের মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, ৭২ ঘণ্টার ঘোষিত কর্মসূচি থেকে আমরা বিন্দুমাত্র বিচলিত হবো না। হরতাল তীব্র থেকে তীব্রতর হবে। সারাদেশে যেখানে এ সরকারের অনুচররা থাকবে তাদের ঘেরাও করা হবে। যারা এ সরকারকে ঠিকিয়ে রাখতে চাচ্ছে তারা পারবে না।...
খালেদার রাজনৈতিক কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

খালেদার রাজনৈতিক কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৃতীয় দফায় ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির অভিযোগ, শুক্রবার বিকেল পাঁচটার পর চেয়ারপারসনের কার্যালয় ঘিরে অবস্থান নেয় পুলিশ। আশপাশের এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। কাউকে কার্যালয় থেকে বের হতে দেয়া হচ্ছে না।বিকেল চারটার দিকে ওই কার্যালয় থেকে হরতাল কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ কার্যালয়ের কর্মকর্তারা। তবে বিএনপির চেয়ারপারসন শুক্রবার ওই কার্যালয়ে যাননি।  গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্...
হরতালে ফের পেছাচ্ছে জেএসসি পরীক্ষা

হরতালে ফের পেছাচ্ছে জেএসসি পরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি হরতালের কারনে ১০, ১১ ও ১২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নির্ধারিত বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্র-শনিবার পরীক্ষা নিলেও তো এক দিনের পরীক্ষার বাকি থাকে। মন্ত্রী-সচিবের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারনে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় এবং শুক্রবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের কথা ভেবেই হরতাল না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।আটটি সাধারণ বার্ডের অধীনে জেএসডিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর...