গাজায় ইসরাইলি স্থল হামলা ছয় দিনে নিহত ১৬৫
ফিলিস্তিনের গাজায় একের পর এক বিমান হামলার পর এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে শনিবার রাতভর হামলা চালায় ইসরাইলি নৌকমান্ডোরা। গত ৬ দিন ধরে অব্যাহত ইসরাইলি হামলায় ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। এদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। জাতিসংঘ বলেছে, নিহত ব্যক্তিদের তিন-চতুর্থাংশের বেশিই বেসামরিক নাগরিক। পাশাপাশি গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ১৫ সদস্য রাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাব সংক্রান্ত একটি বিবৃতি অনুমোদন করেছে। শান্তি পুনঃস্থাপন ও আলোচনা পুনরায় শুরুর তাগিদ দিয়েছে দেশগুলো। এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানে করণীয় ঠিক করতে রোববার রাতে আলোচনায় বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরার।
শনিবার গভীর রাত থেকে গাজার উত্তরাঞ্চলীয় সুদানিয়া এলাকা...







