Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

খালেদাকে ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ

খালেদাকে ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিপক্ষকে আপিল বিভাগের আদেশ দাখিল, অন্যথায় খালেদাকে আদালতে হাজির হতে মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন।রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে আসামিপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আসামিপক্ষ। এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা মামলা দু’টির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করায় সুপ্রিমকোর্টে রিট বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ত‍াহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যার...
গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনের ১৯তম দিন বিকেল পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ স্থানীয় সময় বিকেলে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।গত ৮ জুলাই ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে পাঁচ হাজার ৮৭০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।...
গণআন্দোলনেই সরকার হটবে

গণআন্দোলনেই সরকার হটবে

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর 'দখলদার' ও 'অবৈধ' সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে গণআন্দোলন শুরু করা হবে। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই শান্তিপূর্ণ গণআন্দোলনে শরিক হবেন আশা করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সাক্ষাৎকারে সংলাপ সমঝোতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। অর্থাৎ তারা সংলাপ চাচ্ছেন না। সংলাপ-সমঝোতা না হলে বিএনপির সামনেও আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। অনৈতিকভাবে ক্ষমতায় বসে অবৈধ সরকার এখন উল্টাপাল্টা বলছে। বিএনপির মুখপাত্র বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি। ঈদের পর আবার সেই আন্দোলন শুরু হবে। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ বিএনপির সঙ্গে আছে জানিয়ে তিনি বলেন, এর বড় প্রমাণ- গত ৫ জানুয়ারির নির্ব...
ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জাতীয়, স্লাইড
ঈদুল ফিতরের আগে রাজধানীর বিপণিবিতান, বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যের সঙ্গে প্রায় ১৫ হাজার অতিরিক্ত সদস্য যুক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার পুলিশ, ২ হাজার র‌্যাব এবং ২ হাজার গোয়েন্দা সদস্য। এদিকে, গত ২২ জুলাই থেকে নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে ১০০ নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি এবার বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রেও পুলিশ নিরাপত্তা দিচ্ছে। রমজান শুরু হওয়ার পর থেকেই রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি এবং অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর ৪৯টি পুলিশ স্টেশনে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে নির্দেশনা পা...
গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
অসহায় ফিলিস্তিনি নারী-শিশুদের কান্না, কূটনৈতিক তৎপরতা, জাতিসংঘের হুশিয়ারি আর বিশ্বব্যাপী নিন্দার ঝড়- কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করছে না ইসরাইল। প্রায় একতরফা হামলা চালিয়ে শত শত বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করছে দেশটি। ৮ জুলাই থেকে অব্যাহত বর্বর এ হামলায় ৮শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় পাঁচ হাজারের বেশি। গাজা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অধিবাসীদের খাবার ফুরিয়ে যাচ্ছে। রয়েছে বিদ্যুৎ, পানি আর ওষুধের তীব্র সঙ্কট। লাখ লাখ নারী-পুরুষের দিন কাটছে চরম আতঙ্কে। গোলা ও ক্ষেপণাস্ত্রের শব্দে তাদের ঘুম ভাঙছে। কিছু বুঝে ওঠার আগেই অতি আপনজন লাশ হয়ে যাচ্ছেন। শুক্রবারও গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন প্রায় দশ জন। গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছেন। তবে নিহত ওই নারীর গর্ভস্থ শিশুটি বেঁচে গেছে। বিবিসি, আলজাজিরা ও এএফপিসহ ব...
জামা জুতা কসমেটিক্সের দোকানে উপচেপড়া ভিড়

জামা জুতা কসমেটিক্সের দোকানে উপচেপড়া ভিড়

বিশেষখবর, স্লাইড
পবিত্র ঈদুল ফিতরের আর বাকি আছে মাত্র দুই দিন, অর্থাৎ সময় একেবারে সন্নিকটে। রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। কোথাও পা ফেলার জায়গা নেই। তারপরও কেনাকাটার বিরাম নেই। এ কেনাকাটা চলবে চাঁদরাত পর্যন্ত। শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে জামা, জুতা, কসমেটিক্সসহ সব ধরনের দোকানেই মানুষের আনাগোনা উত্তরোত্তর বাড়ছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের সমাগম দেখা গেছে। এছাড়া নিউ মার্কেট, কর্ণফুলি শপিং কমপ্লেক্স, মৌচাক মার্কেটসহ শাহবাগ ও ধানমন্ডির মার্কেটগুলোতেও ক্রেতা দেখা গেছে সারা দিন। এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোয় উঠেছে নতুন নতুন ডিজাইনের দেশী-বিদেশী জুতা ও স্যান্ডেল। জুতা সম্পর্কে ক্রেতাদের সব আগ্রহ মূলত ওই দিকেই। পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় বাটা, গ্যালারি এপেক্স, জিলস, জেনিস, বে এম্পোরিয়াম ইত্যাদি জুতার দোকানেও দ...
আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

জাতীয়, স্লাইড
আজ জুমার দিন। আজকের দিনটি এই রমজানের সর্বশেষ জুমা- জুমাতুল বিদা। বছরের যে কোনো জুমাই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর রমজানের জুমা আরও অধিক ফজিলতপূর্ণ।রমজানের শেষ জুমা আমাদের সমাজে জুমাতুল বিদা হিসেবেই পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি অতি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন বা হাদিসে অবশ্য ‘জুমাতুল বিদা’ বলতে কিছু নেই। এর কোনো স্বতন্ত্র ফজিলতও নেই। তদুপরি মুসলিম উম্মাহর কাছে দিনটি ব্যাপক সমাদৃত।শুধু এ দেশেই নয় গোটা পৃথিবীতেই মুসলমানরা দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন। দিনটির প্রতি মুসলমানদের এই আবেগ একেবারে অমূলকও নয়। কারণ, মূলত জুমার দিন অতি ফজিলতপূর্ণ। আর রমজানের জুমা তো আরও অধিক ফজিলতপূর্ণ। সে বিবেচনায় রমজানের শেষ জুমার প্রতি মুসলমানদের বাড়তি শ্রদ্ধাবোধ অযৌক্তিক নয়। উলামায়ে কেরাম বিষয়টির প্রতি বরাবরই মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজকের জুমাটি অনেকের জীনে রমজানের শেষ জুমা হতে পারে। আগামী রমজানে...
জিয়ার মাজার যাবে বগুড়ায়

জিয়ার মাজার যাবে বগুড়ায়

জাতীয়, স্লাইড
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে। আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্...