শামীম-আইভীকে সন্ত্রাসী বললেন কাদের সিদ্দিকী
নারায়ণগঞ্জ বিএনপিকে এমপি শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘পোষ্য’ আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগে প্রাথমিক সদস্যপদ প্রদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবীর বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। বিএনপি বলতে কিছু নেই। তারা টাকা পেলে হয় শামীম ওসমানের কাছে চলে যাবেন নতুবা মেয়র আইভীর কাছে চলে যাবেন। কখনও ধানের শীষ, কখনও লাঙ্গল কখনও তারা নৌকা। নারায়ণগঞ্জ বিএনপি শামীম ওসমান ও মেয়র আইভীর পোষ্য। দিনের বেলা শামীম আর রাতের বেলা তারা আইভী। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছে। একজন শামীম ওসমান, অপরজন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরা দুইজনই আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দু’জনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরী করে রেখেছেন। ন...







