তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'পাকবন্ধু' বলে মন্তব্য করার এক মানহানি মামলায় লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই আদেশ দেন। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মনির খান বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. শাহআলম তালুকদার সাংবাদিকদের জানান, এই মামলায় বিচারক তারেক রহমানকে আদালতে হাজির হতে সমন জারি করেন। আদালতের নির্দেশনা মোতাবেক হাজির না হওয়ায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তারেককে গ্রেফতার করা গেল কি-না সে বিষয়ে অগ্রগতির জন্য আগামী ২৯ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জিয়া পরিবারের অন্যতম আই...







