তেল তুলতে শ্রমিক নিয়োগ
জাহাজডুবিতে সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণে শ্রমিক নিয়োগ দিয়েছে বন বিভাগ। নৌকায় করে তেল তোলা শুরু করেছেন ২০০ জন শ্রমিক। তেলমাখা দূষিত কচুরিপানা ও গোলপাতাও সংগ্রহ করছেন তাঁরা। সেগুলো পরে চরে পুঁতে ফেলা হচ্ছে। তবে প্রশিক্ষণ ছাড়াই স্থানীয় লোকজন দিয়ে এভাবে তেল অপসারণ ও দূষিত গাছপালা মাটিতে চাপা দেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ম্যানগ্রোভ বনে তেলদূষণ নিয়ে কাজ করেছেন এমন অভিজ্ঞজনরা বলছেন, মানুষের পায়ের চাপে তেল মাটির ভেতর চলে গেলে তা হবে আরো ভয়ংকর। সে ক্ষেত্রে ভূগর্ভেও দূষণ ছড়াবে, দূষিত অঞ্চলে গাছের অঙ্কুরোদ্গম হবে না। মারা যাবে সব ধরনের অণুজীব। ভেঙে পড়বে বনের খাদ্যশৃঙ্খল।
তবে স্বস্তির খবর দিয়েছেন প্রকৃতি ও বন্য প্রাণী গবেষকরা। দুর্ঘটনার চার দিন পর গতকাল শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের মৃগমারী অভয়াশ্রমের কাছে দুটি ইরাবতী ডলফিনসহ আটটি ডলফিনের দেখা মিলেছে। গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন, ...







