খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে বাধা
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেছে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। তবে পুলিশি বাধার কারণে তারা কার্যালয়ের কিছুটা দূরে অবস্থান নিয়ে কর্মসূচি শেষ করে চলে যান। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরের কাছ থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের উদ্দেশে রওনা হয় তারা। পুলিশ তিন দফায় মিছিলটি আটকানোর চেষ্টা চালায়। তবে মিছিলকারীদের তুলনায় পুলিশের উপস্থিতি ছিল কম।গুলশানের ৯১ নম্বর সড়ক, ৮৬ নম্বর সড়ক ও সর্বশেষ খালেদা জিয়ার কার্যালয় থেকে ৩০-৪০ গজ দূরত্বে মিছিলটি আটকাতে সক্ষম হয় পুলিশ। শ্রমিক লীগের মিছিলকারীরা সেখানে অবস্থান নিয়ে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ হরতাল-অবরোধ মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানান। বেলা দেড়টার দিকে তারা ঘেরাও কর্মসূচি শেষ করেন। এ সময় শ্রমিক লীগের সভাপতি শুক...







