Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

খালেদার কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি

খালেদার কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি

জাতীয়, স্লাইড
  রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কার্যালয়ের গেটের সামনে চেয়ার-টেবিল বসিয়ে একটি রেজিস্টার খাতা খুলে বসতে দেখা যায়। এতে কার্যালয়ে প্রবেশকারীদের নাম, পরিচয়, মোবাইল ফোন নম্বর, স্থায়ী-অস্থায়ী ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। একজন পুলিশ সদস্য প্রবেশকারীদের তথ্য খাতায় নথিভুক্ত করছেন।বিএনপি চেয়ারপারসনের ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। তবে কার্যালয়ে থাকা বিএনপি নেতারা বলছেন, এর মধ্য দিয়ে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করছে পুলিশ।  এ বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। এই কার্যালয়ে খালেদার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বি...
আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা জিয়া

আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলছে। দেশবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে শান্তিপুর্ণ আন্দোলনের ডাক দিয়েছি। একটি যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, মানুষের জীবন নিয়ে অপরাজনীতি আমরা করি না। হত্যা ও লাশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এমন হীন ও নৃশংস অপরাজনীতি আমরা কখনো করব না। এখন যারা ক্ষমতা আঁকড়ে আছে, তারাই অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে ডজন খানেক মানুষ পুড়িয়ে মেরেছে। লগি-বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। লাগাতার হরতালে এসএসসি পরীক্ষা তিন মাস পর্যন্ত পেছাতে বাধ্য করেছে।...
পরিস্থিতি জরুরি অবস্থা জারির মতো হয়নি

পরিস্থিতি জরুরি অবস্থা জারির মতো হয়নি

জাতীয়, স্লাইড
  দেশে জরুরি অবস্থা (ইমার্জেন্সি) জারির মতো পরিস্থিতি হয়নি বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‌ওই স্বপ্ন দেখে লাভ হবে না। অলীক-অলৌকিক স্বপ্ন যারা দেখছে, যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, আমাদের রক্ত থাকতে তা হতে দেব না। বুধবার দশম সংসদের পঞ্চম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ইমার্জেন্সি দেওয়ার মতো কোনো অবস্থা কেউ সৃষ্টি করতে পারেনি। জনগণের সমর্থন যেহেতু নাই, সেহেতু এরা হলো সন্ত্রাসী। জনগণকে সঙ্গে নিয়েই এই সন্ত্রাসীদের আমরা মোকাবেলা করব।’তিনি বলেন, সংবিধান সংশোধন করে ৭ অনুচ্ছেদে যে ‘খ’ ধারা যুক্ত হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে— ‘কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’ এমন কী এখানে ক্যাপিটাল পানিশমেন্টেরও (সর্...
ওবামা-মোদির আলোচনায় ছিল বাংলাদেশও

ওবামা-মোদির আলোচনায় ছিল বাংলাদেশও

আন্তর্জাতিক, স্লাইড
  সম্প্রতি ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওবামার নিরাপত্তা কাউন্সিলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ফিল রাইনার একথা জানান। গত ২৫-২৭ জানুয়ারি নয়া দিল্লিতে ওবামার সফরসঙ্গী রাইনার প্রেসিডেন্টের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন করেন, যাতে এক প্রশ্নে বাংলাদেশের প্রসঙ্গটি আসে।রাইনার বলেন, “সত্যিকারেই বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। তবে আমি মনে করি, দুই নেতা (ওবামা ও মোদী) তাদের আলোচনায় গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় থাকার বিষয়টিতে একমত হয়েছেন, যা দেশটিতে (বাংলাদেশ) জনগণের ক্ষমতায়ন ঘটাতে পারে।” নয়া দিল্লি গিয়ে নতুন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে ওবামা দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের গুরুত্বের কথা তুলে ধরেন বলে উল্লেখ করেন বলে  জানান রাইনার। ...
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বার্নিকাট

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বার্নিকাট

জাতীয়, স্লাইড
    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ  রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।  বার্নিকাট রাষ্ট্রপতি হামিদকে বাংলাদেশের প্রসারে সহযোগিতা করার তার ইচ্ছার কথা  জানান যা নিরাপদ ও সহিষ্ণু, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে অগ্রসরমান , জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সাড়া দিতে প্রস্তুত।রাষ্ট্রপতি ভবনে বার্নিকাট বলেন, "বাংলাদেশকে আমরা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ  অংশীদার হিসেবে  দেখি, এবং আমরা জানি যে  উভয় দেশের জনগণই উপকৃত হয় যখন আমরা একসঙ্গে কাজ করি, যা আমরা অনেক বিষয়েই করে থাকি।" রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট গত ২৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছান।...
২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে

২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে। তিনি আজ সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।নসরুল হামিদ বলেন, বৈদ্যুতিক মিটারের পর্যাপ্ত মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ী মিটার সরবরাহ করা যাবে।সরকারি দলের এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের ওভারলোডের কারণে প্রতিমাসে গড়ে ২ থেকে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে।তিনি বলেন, এ ব্যাপরে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ওভারলোডেড ট্রান্সফরমার পোড়ার পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।...
বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে : নাসিম

বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে : নাসিম

জাতীয়, স্লাইড
  বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া রক্তের হলি খেলায় মেতেছেন। যার হতাশার জন্য একটি গণতান্ত্রিক দল এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তার নির্দেশে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অডিও টেপের মাধ্যমে তা দেশবাসীর কাছে পরিস্কার হয়ে গেছে।নাসিম আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বেগম জিয়ার ইঙ্গিতবাহি কথাগুলোর কারণে আজ সারাদেশে নিরিহ মানুষকে হত্যা করা হচ্ছে। হতাশা ও প্রতিহিংসা পরায়ন একজন মানুষের নির্দেশে কি ভাবে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে তার উদাহরণ হচ্ছে কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলা। দেশবাসী চায় যারা এই হামলার নিদের্শে দাতা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। তা না হলে ...
হরতালে বুধবারের পরীক্ষাও পেছালো

হরতালে বুধবারের পরীক্ষাও পেছালো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বুধবার থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে না। বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। যদিও গত সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।হরতালের কারণে সোমবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়। সেই হিসেবে শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী বলেন, ‘শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।’ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি পরীক্ষাটি পিছিয়েছেন বলে জানান।নাহিদ বলেন, ‘শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের ভয়, ভীতি ও উদ্বেগের কথা মাথায় রেখেই এবারও পরীক্ষা পরিবর্তন করতে বা...