Tuesday, July 28Welcome khabarica24 Online

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বার্নিকাট

 

 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ  রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।  বার্নিকাট রাষ্ট্রপতি হামিদকে বাংলাদেশের প্রসারে সহযোগিতা করার তার ইচ্ছার কথা  জানান যা নিরাপদ ও সহিষ্ণু, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে অগ্রসরমান , জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সাড়া দিতে প্রস্তুত।রাষ্ট্রপতি ভবনে বার্নিকাট বলেন, “বাংলাদেশকে আমরা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ  অংশীদার হিসেবে  দেখি, এবং আমরা জানি যে  উভয় দেশের জনগণই উপকৃত হয় যখন আমরা একসঙ্গে কাজ করি, যা আমরা অনেক বিষয়েই করে থাকি।” রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট গত ২৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছান।