Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ আট দেশের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তারা সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে সাড়ে আটটার দিকে বের হন।বৈঠকে বার্নিকাটের নেতৃত্বে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন, ডেনমার্ক, সুইডেন এবং ইইউয়ের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।...
সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সংলাপও হবে। তা হবে নির্বাচন কমিশনের সাথে। কোন খুনীর সাথে নয়। মঙ্গলবার খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।নাসিম বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি দুনিয়ায় কারও নেই। ২০১৯ সালে বিশ্বাকাপের খেলার মতই আবার নির্বাচন হবে। খালেদা জিয়াকে সে সময়ের জন্য তৈরী হতে হবে। সাহস থাকলে নির্বাচনে আসতে হবে।জনগণের সমর্থন নিয়ে দেশের জঙ্গি দমন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন আদালত কিছুই মানেন না। বিশ্ব এজতেমা, শিশুদের পরীক্ষা তাঁর কাছে গুরুত্ব পায় না। এই নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এখন জনগনের দাবি।  বুধবার খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতে হাজির না হলে তাঁকে গ্রেফতারে সরকারের কোনো পরিকল্পনা আছে-কিনা এমন প্রশ্নের জব...
বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সুবোধ চন্দ্র ঢালী বলেন, হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে। এর আগে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। গত ২ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর প...
বুধবার বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া

বুধবার বিশেষ আদালতে যাবেন না খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও নিরাপত্তার কারণে বুধবার বিশেষ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে তার আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সানাউল্লাহ বলেন, হরতাল-অবরোধ থাকায় বেগম খালেদা জিয়া বুধবার আদালতে হাজির হবেন না।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় আগামী ৪ মার্চ তারেক রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ওই একই দিন...
সৌদি গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু ৫ মার্চ

সৌদি গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু ৫ মার্চ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ৫ মার্চ বৃহস্পতিবার থেকে সৌদি আরবসহ বিদেশ গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু হতে যাচ্ছে। এ দফায় কোন পুরুষকর্মী নিবন্ধন করতে পারবেন না।প্রবাসী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার সোমবার প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।  তিনি জানান, প্রথম পর্যায়ে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। এরপর ১২  থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে।দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নগর তথ্যসেবা কেন্দ্রে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা খরচ হবে। এর মধ্যে সরকারি ফি ২০০ টাকা। ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০ টাক...
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা আইনিভাবে অবৈধ বলে দাবি করেছেন সুপ্রিকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রবিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খন্দকার মাহবুব বলেন, আমরা আদালতে বলেছিলাম বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, অভুক্ত, অসুস্থ। আদালতে আসার জন্য তার সময়ের প্রয়োজন। কিন্তু আদালত তা শুনেননি। বরং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। এটি ঠিক হয়নি, এটি আইনিভাবে অবৈধ। তিনি আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে আমরা হাইকোর্টে একটি আবেদন করেছি। সেটির শুনানি চলছে, এখনো নিস্পত্তি হয়নি। তারপরও নিম্ন আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটিও আইনিভাবে অবৈধ। সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব অভিযোগ করেন, জিয়া অরফানেজ ট্র...
মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না : তোফায়েল

মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না : তোফায়েল

জাতীয়, স্লাইড
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গি, নাশকতাকারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া ভুল করেছেন। এর পর ২০১৯ সালে এ সংসদের মেয়াদ পূর্তির ৯০ দিন পূর্বের যে কোন দিন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কোনো নির্বাচন এ দেশে হবে না। তিনি আল-কায়দা প্রধান জাওয়াহিরির উদ্ধৃতি দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া আল-কায়দার সাথে হাত মিলিয়ে এদেশে সন্ত্রাসী জঙ্গী কার্যক্রম চালাচ্ছেন। গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ...
সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ ভয়ংকর রূপ ধারণ করায় এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সোয়াইন ফ্লু রোধে সতর্কতা জারি করেছে সরকার।রবিবার সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে এ সতর্কতার বিষয়টি জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু রোধে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব বন্দর আছে, সেসব বন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে সাতটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। সোয়াইন ফ্লু শনাক্তকরণ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং প্রয়োজনীয় ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।...